চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঐতিহাসিক রায়, রাষ্ট্রদ্রোহ আইনকে অবৈধ ঘোষণা লাহোর হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: ঐতিহাসিক রায় দিল পাকিস্তানের (Pakistan) লাহোর হাইকোর্ট (Lahore High Court)। এতদিন সেদেশে চালু থাকা রাষ্ট্রদ্রোহ আইনকে (sedition law) বাতিল করে দিল আদালত। পাকিস্তানি ফৌজদারি দণ্ডবিধির ১২৪-এ ধারা যা রাষ্ট্রদ্রোহ আইন হিসেবে সেদেশে চালু ছিল, বৃহস্পতিবার লাহোর হাইকোর্ট সেই আইনকে অবৈধ ঘোষণা করেছে।

বাতিল হয়ে যাওয়া আইন অনুসারে, কেউ কথার মাধ্যমে বা লেখার মাধ্যমে পাকিস্তানের প্রাদেশিক সরকারের প্রতি অসন্তোষকে উস্কে দিলে বা উস্কে দেওয়ার চেষ্টা করলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার মতো সাজা হতে পারে। বৃহস্পতিবার লাহোর হাইকোর্টের বিচারপতি শহিদ করিম (Justice Shahid Karim) এই আইনকে অবৈধ ঘোষণা করেছেন। পাকিস্তানের রাষ্ট্রদ্রোহ আইন বাতিলের জন্য একাধিক আবেদন জমা পড়েছিল আদালতে। সেই সমস্ত আবেদনের প্রেক্ষিতে এদিন এই নির্দেশ দিলেন বিচারপতি। যদিও এখনও লিখিত রায় প্রকাশ করা হয়নি।

হারুন ফারুক নামে পাকিস্তানের এক নাগরিক এই আইন বাতিল করার জন্য মামলা করেছিলেন। তাঁর দায়ের করা পিটিশনে আবেদন করা হয়, পাকিস্তান পেনাল কোডের ১২৪-এ ধারা সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। তাই এই ধারা বাতিলের আর্জি জানানো হয়। প্রসঙ্গত বিচারপতি শহিদ করিম (Justice Shahid Karim) এর আগেও একাধিক বৈপ্লবিক রায় দিয়েছেন। তিনি ২০১৯ সালে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ