নরওয়েতে তীর-ধনুক হামলা, হত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: নরওয়েতে তীর-ধনুক হামলায় প্রাণ গেল ৫ সাধারণ নাগরিকের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের মধ্যে একজন পুলিশ অধিকর্তা রয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে ৬টার দিকে হঠাৎই এক ব্যক্তি তির-ধনুক নিয়ে কিছু সাধারণ মানুষের অপর চড়াও হন। তাঁর ছোঁড়া তীরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে নরওয়ের রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে। 

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই একজন ৩৮ বছর বয়সী ডেনমার্কের নাগরিককে আটক করেছে। তবে তাঁর নাম, পরিচয় কিছুই জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ঠিক কি কারণে সে এমন ভয়াবহ হামলা চালিয়েছে সেটাও এখনও পরিষ্কার নয়।  এই ঘটনা প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ওয়েভিন্দ আস বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি একাই এই হামলা চালিয়েছেন।’

সরকারের একজন মুখপাত্র বলেন, এই ঘটনা সন্ত্রাসী হামলা কি-না তা তদন্ত করে দেখবে পুলিশ। অন্যদিকে কংসবার্গের মেয়র কারি অ্যানি স্যান্ড এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘যারা এই ঘটনার শিকার হয়েছেন তাঁদের জন্য এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। তাঁদের পরিবারকে সমবেদনা জানানোর কোনও ভাষা নেই আমার কাছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার