ফিরল হাভানা সিন্ড্রম, আক্রান্ত শতাধিক মার্কিন সরকারি কর্তা

ভারত ঘুরে যাওয়া সিআইএ কর্তা উইলিয়াম বার্নসের সফরসঙ্গী শরীরে এই রোগের লক্ষণ ধরা পড়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আবার সে এসেছে ফিরিয়া।

ফিরেছে হাভানা সিন্ড্রম। একটা সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলের খবর অনুযায়ী, ভারত ঘুরে যাওয়া সিআইএ কর্তা উইলিয়াম বার্নসের সফরসঙ্গী শরীরে এই রোগের লক্ষণ ধরা পড়েছে। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বিশেষ কারণে তাঁর পরিচয় গোপন রাখা হয়েছে। সূত্রের খবর, বর্তমানে দুশোর বেশি মার্কিন সরকারি আধিকারিক হাভানা সিন্ড্রমে আক্রান্ত।

কী এই হাভনা সিন্ড্রম এবং কোথা থেকে এল?

করোনার মতই অদৃশ্য এই ভাইরাস এবং অত্যান্ত শক্তিশালী। প্রথম এই রোগের খবর জানা যায় ২০১৬ সালে। কিউবার মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন।

রোগের লক্ষণ

অসহ্য মাথা যন্ত্রণা, সঙ্গে বমি-বমি ভাব। দ্রুত স্মৃতিশক্তি লোপ পায়। শরীর দ্রুত দূর্বল হয়ে পড়ে। মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়েন। ধীরে ধীরে হারিয়ে যায় শ্রবণ ক্ষমতা। দৃষ্টিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে পড়ে। দেখা দেয় ভার্টিগো সমস্যা। শারীরিক ভারসাম্য নষ্ট হতে থাকে।

আক্রান্ত অনেকে জানিয়েছেন, বিস্ফোরণ ঘটলে যেমন হয়, তেমনই তাদের মনে হত মাথার ভিতরে যেন বড়ো ধরনের বিস্ফোরণ ঘটেছে। হাভানায় এই রোগ প্রথম ধরা পড়ায় নাম হয়ে যায় হাভানা সিন্ড্রম।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গত মাসে হ্যানয় যাওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় কিউবায় মার্কিন দূতাবাসের এক কর্মী হাভানা সিন্ড্রমে আক্রান্ত। বিমান ছাড়ে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা বাদে। করোনার তৃতীয় ঢেউ যখন দুয়ারে কড়া নাড়ছে সেই সময় হাভানা সিন্ড্রমের প্রত্যাবর্তনের খবরে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার