ফের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করছে তালিবান সরকার

আফগানিস্তানের পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান আলম গুল হাক্কানি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ হাজার আবেদনকারীকে পাসপোর্ট দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলিওয়ালার দেশের নাগরিকদের জন্য সীমান্তের দরজা বন্ধ করেছে বিশ্বের একাধিক দেশ। তার মধ্যেই দেশের নাগরিকদের জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার সিদ্ধান্ত নিল তালিবান সরকার। মঙ্গলবার তালিবান সরকারের প্রধান মুখপাত্র তথা তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘আফগানিস্তানের নাগরিকদের জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, ‘আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের পরেই সরকারি অফিসের কাজকর্ম স্থবির হয়ে পড়েছিল। যার ফলে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর বিষয়টি ঘিরেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আশরাফ গণি সরকারের সময়ে পাসপোর্ট পেতে চেয়ে যাঁরা আর্জি জানিয়েছিলেন তাঁরা হা-পিত্যেশ করে বসেছিলেন। পাসপোর্ট না থাকার কারণে অনেকেই তালিবানি রাজত্ব ছেড়ে ভিন দেশে পাড়ি জমাতে পারেননি। ফের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার খবরে অনেকেই সদ্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।’

আফগানিস্তানের পাসপোর্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান আলম গুল হাক্কানি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘প্রতিদিন অন্তত ৫ থেকে ৬ হাজার আবেদনকারীকে পাসপোর্ট দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মহিলা আবেদনকারীদের পাসপোর্ট পেতে যাতে ভোগান্তির শিকার হতে না হয়, তার জন্য মহিলা কর্মীদেরও পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়ায় সামিল করা হচ্ছে।’

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র কারি সঈদ খোস্তি সাংবাদিকদের জানিয়েছেন, ‘পাসপোর্টের জন্য আবেদন জানিয়েছেন প্রায় এক লক্ষ মানুষ। সেই আবেদন ঝাড়াই বাছাই করে ২৫ হাজার আবেদনকারীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাঁরা যাতে খুব শিগগিরই পাসপোর্ট পান সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

আশরাফ গণি জমানায় আফগানিস্তানের সাধারণ মানুষ খুবই সহজেই পাসপোর্ট পেতেন। আবেদনের সাতদিনের মধ্যেই যোগ্য আবেদনকারীর হাতে পাসপোর্ট তুলে দেওয়া হতো। তালিবান জমানায় অত সহজে পাসপোর্ট পাওয়া যাবে কিনা, তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার