খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রে নিখোঁজ যাত্রীবাহী জাহাজের সন্ধান মিলল। খারাপ আবহাওয়ার কারণে জাভা সমুদ্রতেই নিখোঁজ হয়ে গিয়েছিল জাহাজটি। উদ্ধারকারীরা তার সন্ধান পান। সূত্রের খবর, জাহাজটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান উদ্ধারকারীরা। তারপরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু হয়। এখনও পর্যন্ত ১০২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃত ১। ক্রু সদস্য সহ প্রায় ১৪০ জন্য সদস্যকে এখনও উদ্ধার করা বাকি রয়েছে।

২৪৩ জন যাত্রীকে নিয়ে গতকাল, শনিবার ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ জাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে রওনা দিয়েছিল। তারপরেই পূর্ব জাভা সাগের নিখোঁজ হয়ে যায় সেটি। কোনও যোগাযোগ করা যাচ্ছিল না জাহাজটির সঙ্গে। মাঝসমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হয়ে যায় জাহাজটি। দ্রুত উদ্ধারকাজ শুরু করে বানজারমাসিনের প্রশাসন। কতজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব সেই বিষয়ে সন্দিহান রয়েছে।

আরও পডুন: ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটির সর্বশেষ স্থানে উদ্ধারকারীদের পাঠানো হয়েছিল ইন্দোনেশিয়ার প্রশাসনের তরফে। কর্মকর্তারা পরবর্তীতে নিশ্চিত করেন যে ১০২ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন মারা গিয়েছেন। বাকি যাত্রী ও নাবিক সহ ক্রু সদস্যদের অবস্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সমুদ্রে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেকের। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান

ফের উত্তপ্ত হরমুজে! বাণিজ্যিক জাহাজের ধাক্কায় নিহত ১, আহত একাধিক

নেপাল বিপর্যয়ের ১৭ দিন পার, চিনে অক্ষত রয়েছে স্ত্রী শর্মিষ্ঠা, বিশ্বাস মুকুল পুত্র শুভ্রাংশুর

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবল জাহাজ, সলিল সমাধি ১, নিখোঁজ বহু

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে