ইজরায়েলে ফুটবল মাঠে ভয়াবহ হামলা, নিহত ১১ শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে ভয়াবহ রকেট হামলা। আর সেই হামলার জেরে প্রাণ হারালেন ইজরায়েলের ১১ জন শিশু।  আহত হয়েছেন ২০ জন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলা নিয়ে সরব হয়েছে ইজরায়েল। ইতিমধ্যেই তারা দাবি করেছে ইজরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার সঙ্গে  যুক্ত রয়েছে।  তবে এই হামলার কথা অস্বীকার করেছে হিজবুল্লাহ।

এই নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ‘এই হামলার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। যা তারা কল্পনাও করছে না।‘তেল আবিবে ফিরে আসার পর এই বিষয় নিয়ে  মন্ত্রিসভার বৈঠক আহ্বান করবেন বলেও জানিয়েছেন  নেতানিয়াহু।    অন্যদিকে একটি বিবৃতিতে হেজবোল্লার তরফে বলা হয়েছে, ‘এই হামলার সঙ্গে হেজবোল্লার কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে সমস্ত মিথ্যা অভিযোগ করা হচ্ছে।‘  

উল্লেখ্য এই হামলা প্রসঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের চেবা গ্রামের উত্তরে অবস্থিত একটি এলাকা থেকে রকেট হামলা চালানো হয়েছে। তবে রকেটটি কোন দেশের তা এখন জানা যায়নি। বলা বাহুল্য, গাজার সঙ্গে সংঘর্ষের পর ইজরায়েলের ভূখণ্ডে রকেট হামলা জোরদার করেছে হেজবোল্লা। যদিও সেই হামলার পালটা জবাব দিয়েছে ইজরায়েলি বাহিনী। 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ