হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে কিছুতেই কমছে না উত্তেজনা। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি।  তার মধ্যেই হরমুজে বাণিজ্যিক জাহাজে ফের হামলার ঘটনা ঘটেছে। তাতেই আহত হয়েছেন ১১ জন ভারতীয় নাবিক। মঙ্গলবার (৬ অক্টোবর) একটি পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই ঘটনা ঘটে। হামলার পর আহত নাবিকদের দ্রুত উদ্ধার করে ওমানে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।  

 বিদেশমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ওমান উপকূলে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি অন পিস’ (MT On Peace)-এ ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় ১২ জন সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনই ভারতীয় নাবিক। জাহাজটিতে মোট ১৯ জন ক্রু ছিলেন, তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয় নাগরিক।  ওমানি কর্তৃপক্ষের সহায়তায় আহত নাবিকদের জাহাজ থেকে সরিয়ে নিরাপদে ওমানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের খাসাব এলাকায় চিকিৎসা করা হছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ওমানি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।  

আরও পড়ুন: মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

এই হামলার তীব্র নিন্দা করেছে বিদেশমন্ত্রক। বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে দিল্লি। পাশাপাশি আন্তর্জাতিক জলপথে দ্রুত নিরাপদ নৌ-চলাচল ও বাণিজ্য পুনরুদ্ধারের দাবিও জানিয়েছে ভারত। ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। গত কয়েকদিনেও একাধিক ট্যাঙ্কারে  ক্ষেপনাস্ত্র হামলার খবর সামনে এসেছে।    

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের