চিনের লিয়াওনিং প্রদেশে ভারী বর্ষণে নিহত ১১, নিখোঁজ ১৪

বিশেষ করে চিনের লিয়াওনিং প্রদেশের কিছু অংশ মুষলধারার বৃষ্টির কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের হুলদাও শহরে কমপক্ষে ১১ জন মারা গিয়েছেন। এখনও নিখোঁজ ১৪ জন। পাশাপাশি ভারীবর্ষণের ফলে ১.৪৪ বিলিয়ন ডলারের রাস্তা এবং সেতুর ব্যপক ক্ষতি হয়েছে। শনিবার চীনের স্থানীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হুলদাও শহরের জিয়ানচ্যাং কাউন্টি এবং সুইজং কাউন্টিতে মারাত্মক ক্ষতি হয়েছে। রাস্তাঘাটের পাশাপাশি বিদ্যুৎ লাইন, যোগাযোগ নেটওয়ার্ক, বাড়িঘর এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, বর্তমানে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, এই ভয়ানক বৃষ্টিপাতের ফলে হুলদাওতে প্রায় ১৮৮,৭৫৭ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিরিক্তভাবে, নয়টি জাতীয় ও প্রাদেশিক প্রধান সড়ক এবং ২১০ টি গ্রামীণ রাস্তা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৭ টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদসূত্রের খবর। গত বুধবার থেকেই চীনে এই দুর্যোগ শুরু হয়েছে। চিনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ শিবির ইতিমধ্যেই জরুরী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে চিনের লিয়াওনিং প্রদেশের কিছু অংশ মুষলধারার বৃষ্টির কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। কর্মকর্তারা যোগাযোগ সহায়তা নিশ্চিতেদ জন্যে স্যাটেলাইট এবং ড্রোন মোতায়েন করেছে।

এই মূহুর্তে চীনের ন্যাশনাল কমপ্রিহেনসিভ ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের প্রায় ৫০০ জনের উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করছে। এখনও চিনে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চিনের উত্তর ও দক্ষিণ অংশে ব্যপক বন্যার সৃষ্টি করেছে। স্থানীয়দের উদ্দেশ্যে আগাম সতর্কতা জারি করেছে চিন প্রশাসন।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল