এই মুহূর্তে

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: গোতাবায়ে রাজাপক্ষের সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময়ে এক সাংসদকে পিটিয়ে খুনের অপরাধে ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে শ্রীলঙ্কার এক আদালত। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ওই সাজা ঘোষণা করা হয়। মামলায় জড়িত অন্য ২৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় কোনও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে গুরুতর অপরাধে আদালত নিয়মিতভাবে দণ্ডিতদের ফাঁসির আদেশ দিয়ে চলেছে।

প্রায় পৌণে চার বছর আগে ২০২২ সালের মে মাসে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য-জ্বালানি ও ওষুধের তীব্র সঙ্কট দেখা দেয়। গোতাবায়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে সাধারণ মানুষ। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দ্বীপরাষ্ট্রটি। প্রথমে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে ও তার ভাই তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। তবে তা ব্যুমেরাং হয়ে যায়।

ক্ষুব্ধ জনতা প্রেসিন্ট-প্রধানমন্ত্রীর বাসভবন সহ মোট ৭৫ সাংসদের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করে। বিক্ষোভ চলাকালীন রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী সাংসদ অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। মব থেকে রক্ষা পেতে তখন বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। গাড়ি থেকে নেমে একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন আথুকোরালা। কিন্তু শেষ রক্ষা হয়নি।  পিছু তাড়া করে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী তাঁকে ধরে এনে গণপিটুনি শুরু করে। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫৭ বছর বয়সী সাংসদ। তাতেও রাগ মেটেনি বিক্ষোভকারীদের। আথুকোরালার পাশাপাশি তাঁর দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

নেপালে চলছে ভোটগণনা, একাধিক আসনে এগিয়ে বালেন্দ্র শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte