কেনিয়ায় কর বিরোধী বিক্ষোভে পুলিশে গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভকারীদের মৃতের সংখ্যা বেড়ে ১৩ হয়েছে। দেশটির চিকি‍ৎসকদের প্রধান সংগঠন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদের সংখ্যা বেড়ে ১৩- তে দাঁড়িয়েছে।

কেনিয়ায় বেশ কিছু দিন ধরে কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে। নতুন এক আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। মঙ্গলবার কেনিয়ার পার্লামেন্টের একাংশে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের দমন করতে পার্লামেন্টের ভেতরেই কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে গুলি ছুড়তে বাধ্য হন তাঁরা। এসময় অন্তত ১০ বিক্ষোভকারী নিহত এবং আরও অর্ধশতাধিক আহত হন। তবে এবার মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩।

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন ও কেনিয়ান সমাজকর্মী আউমা ওবামা। মঙ্গলবার নাইরোবির পার্লামেন্ট ভবনের বাইরে যে বিক্ষোভকারীদের ওপর পুলিশ  কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, তাদের মাঝে আউমাকে।

উল্লেখ্য, শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়ায় দেশ জুড়েই বিক্ষোভ হচ্ছে। কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে। যা সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। গত সপ্তাহে এই বিলের কিছু বিষয়ে যদিও সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল করতে চায় কেনিয়ার নাগরিকরা। বিল বাতিলের আশায় জনে জনে বিক্ষোভ করছেন তাঁরা।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে