বিশ্বে ২৪ ঘন্টায় করোনায় ১,৩১৯ জনের প্রাণহানি, শুধু জাপানেই ৪১০

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষেই রয়েছে জাপান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে আরও ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের ছোবলে দৈনিক মৃত্যুর রেখচিত্র। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও এক হাজার ৩১৯ জন। তার মধ্যে শুধুমাত্র জাপানেই মারা গিয়েছেন ৪১০ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০৯ জনের। দৈনিক মৃত্যু বাড়লেও দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় কমেছে। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৯৫ হাজার ৯৩৯ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৩ হাজার ৫০৯ জন। সক্রিয় কেসের সংখ্যা আগের দিনের তুলনায় কমে দাঁড়িয়েছে ২ কোটি ১২ লক্ষ ৩৯ হাজার ৮৯৯ জনে।

শুক্রবার পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে বিশ্বে শীর্ষেই রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৮৫ জন। এ নিয়ে মহামারি শুরুর পরে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ১০ হাজার ৯৩৯ জন। আরও ৪১০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭০৭ জনে।

দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ২০৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৫৭ জন। দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়া। দেশটিতে আরও ৩৫ হাজার ৯৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ১৪২ জন। ব্রাজিলে ১৩ হাজার ৭৮২ ও জার্মানিতে ১৩ হাজার ১৫৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১