অশান্ত বালুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিকেশ ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শনিবার থেকে পাকিস্তানের একাধিক জায়গায় হামলা শুরু বালোচ বিদ্রহীরা। তাতেই বহু পাক সেনার মৃত্যুর খবর মিলেছে। এই হামলার কথা পাকিস্তানের সেনাবাহিনীর স্বীকার করেছে। তবে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছে। পাকিস্তানের বালুচিস্তানের প্রায় ১২টি শহরে অতর্কিত হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। যাদের সেখানে বিচ্ছিন্নতাবাদী হিসেবে উল্লেখ করা হয়। পাক মিডিয়ায় একাধিক জায়গায় বলা হয়েছে পাল্টা ৪০ ঘণ্টার অভিযানে নিরাপত্তা বাহিনী ১৪৫ জন বালোচ বিদ্রোহীকে নিকেশ করেছে । সে দেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বালুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এই তথ্য জানিয়েছে।   

 আগেই পাকিস্তানের কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা  দায় স্বীকার করে  বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।  সেই হামলাতে পাক বাহিনীর প্রায় ৮০ জন সদস্য নিহত হয়। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে দাবি করেছে নিহতের মধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই হামলা প্রসঙ্গে জানিয়েছেন,  বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন সাধারণ নাগরিক ছিলেন। 

আরও পড়ুন: একের পর এক অস্ত্র পেল তৃণমূল, নির্বাচনী মরশুমে হতাশায় দিশেহারা বঙ্গ–বিজেপি

বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বালুচিস্তানের একাধিক শহরে  ধারাবাহিক ভাবে হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে তারা ‘অপারেশন হেরোফ ফেজ টু’ হিসেবে উল্লেখ করেছে। বলা ভালো দীর্ঘ দিন থেকেই পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিদ্রোহ চালিয়ে আসছে বালোচরা।  বিএলএ  পাকিস্তানে নিষিদ্ধ  সংগঠন। তারা দাবি করেছে যে,  ১২ ঘণ্টা ধরে তাঁরা ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক এলাকায় হামলা চালিয়েছে।  এই খবর নিশ্চিত করে বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ  জানিয়েছেন কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আওরানে হামলা চালানো হয়েছে।  এই এই অভিযানে বিএল-এর সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।   

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে