খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটের পুলিশ লাইনসের কাছে জুমার নমাজ চলাকালীনই ফের আত্মঘাতী বিস্ফোরণ। ওই শক্তিশালী  বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৫ জন। আরও ৫০ জনের মতো গুরুতর জখম হয়েছেন। ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে নিয়েছে নিরাপত্তা বাহিনী। কারা ওই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। তবে জঙ্গি সংগঠন টিটিপি-ই বিস্ফোরণের পিছনে থাকতে পারে বলে অনুমান পুলিশ আধিকারিকদের। বিস্ফোরণের পরেই স্থানীয় হাসপাতালগুলির জন্য জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। আহতদের চিকি‍ৎসার জন্য সাধারণ মানুষের কাছে রক্ত দেওয়ার আর্জিও জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, জুমার নমাজের জন্য পুলিশ লাইন্সের কাছের মসজিদে জড়ো হয়েছিলেন বহু মুসল্লি। পাশাপাশি নমাজ আদায়ে সামিল হয়েছিলেন পুলিশ কর্মীরা। নমাজ চলাকালীন বিকট শব্দ হয়। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় অনেকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়েও পড়তে দেখা যায় নমাজ আদায়কারীদের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। যুদ্ধকালীন ভিত্তিতে দ্বংসস্তুপ সরিয়ে উদ্ধার করা হয় হতাহতদের। তাদের স্থানীয জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ বিস্ফোরণের পরেই বন্ধ করে দেওয়া হয় কোহাট-হাঙ্গু সড়ক।

কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপার তাহির আলি শাহ জানিয়েছেন, ‘হাসপাতালে ১৫ জনের মৃতদেহ ও ৫০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের চিকি‍ৎসার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। সাধারণ মানুষকে রক্ত দিতে এগিয়ে আসার আর্জি জানানো হয়েছে।’ উদ্ধারকর্মীরা জানিয়েছেন যে, বিস্ফোরণে মসজিদটির বাইরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি দেয়ালও ধসে পড়েছে।

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর