নেপালে ভোররাতে ধসের কবলে পড়ে নদীতে ভেসে গেল ২টি বাস, নিখোঁজ ৭০

নেপালের চিতওয়ান জেলায় পাহাড়ি হাইওয়েতে ভূমিধসের জেরে রাস্তা থেকে ত্রিশূল নদীতে গিয়ে পড়ে দুটি বাস। তার জেরেই নিখোঁজ প্রায় ৭০জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের পড়শি দেশ(Neighbor Country) নেপালে(Nepal) শুক্রবার ভোররাতে ঘটে গিয়েছে মর্মান্তিক ও এক ভয়াবহ দুর্ঘটনা(Accident)। সেদেশের চিতওয়ান জেলার(Chitwan District) মদন-অশ্রিত হাইওয়ের নারায়ণগড়-মুগলিন সেকশনে এদিন ভোররাত সাড়ে ৩টে নাগাদ অতর্কিতে নেমে আসা ভূমি ধসের জেরে রাস্তা থেকে ছিটকে উত্তাল ত্রিশূলী নদীতে গিয়ে পড়ে দুটি যাত্রীবোঝাই বাস(2 Bus Fall in Trishul River)। দুটি বাস মিলিয়ে অন্তত ৭০জন যাত্রী ও বাসকর্মী ছিলেন বলেই জানা গিয়েছে। এদিন সকাল থেকে জোরকদমে উদ্ধারকার্য শুরু হলেও সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্য বলছে, না বাস দুটির কোনও সন্ধান মিলেছে, না বাসের কোনও যাত্রীর সন্ধান মিলেছে।  

গতকাল থেকেই নেপালের চিতওয়ান সহ বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যা ও ধস দেখা দিয়েছে। বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। বর্ষার মরসুম শুরু হওয়ার পর থেকে, নেপালে কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৯০ জন আহত হয়েছেন। ধসেই মৃত্যু হয়েছে ১৩৪ জনের। এছাড়া, অবিরাম বৃষ্টির ফলে বন্যায় মারা গিয়েছেন ২৮ জন। ভারী বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে সম্পত্তিরও। অন্তত ১২১টি বাড়ি ভেসে গিয়েছে। আরও ৮২টি বাড়ি ভেঙেচুরে গিয়েছে। গোটা নেপালে মোট ১,০৫৮টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। তারই মাঝে এদিন ভোররাতে ঘটে গিয়েছে ওই ভয়াবহ বাস দুর্ঘটনা।

সংবাদ সংস্থা এএনআই-কে, চিতওয়ানের জেলার প্রধান জেলা আধিকারিক, ইন্দ্রদেব যাদব জানিয়েছেন, দুটি বাসই দুর্ঘটনার সময়ে হাইওয়ে দিয়ে যাচ্ছিল। আচমকা ধস নেমে তাদের রাস্তা থেকে ছিটকে নীচের উত্তাল নদীতে গিয়ে পড়ে। দুটি বাস মিলিয়ে চালক-সহ মোট ৭০ জন ছিলেন। নদীর উত্তাল স্রোতের জেরে বাসগুলি ভেসে যায়। তল্লাশি অভিযান চলছে। কিন্তু বাসগুলির এখনও কোনও সন্ধান মেলেনি। অবিরাম বৃষ্টিতে তল্লাশির কাজেও সমস্যা হচ্ছে।’ নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে ‘প্রচন্ড’, সব সরকারি সংস্থাগুলিকে নিখোঁজ যাত্রীদের অনুসন্ধান ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘নারায়ণগড় মুগলিন রোড সেকশনে ভূমিধসে দুটি বাস ভেসে গিয়েছে। প্রায় ৭০জন যাত্রী নিখোঁজ হয়েছেন। এই খবরে আমি গভীরভাবে শোকাহত। স্বরাষ্ট্র মন্ত্রক-সহ সরকারের সমস্ত সংস্থাকে আমি যাত্রীদের অনুসন্ধান এবং উদ্ধার করার নির্দেশ দিচ্ছি।’

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ