আমেরিকার পিটসবার্গের হুক্কা বারে বন্দুকবাজের গুলিতে নিহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের শুটআউট। ফের রক্তে ভিজল আমেরিকার মাটি। শনিবার গভীর রাতে পিটসবার্গের এক হুক্কা বারে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন কমপক্ষে সাতজন। যদিও হামলাকারীকে এখনও ধরতে পারেনি পুলিশ। কিংবা গত কয়েক বছর ধরে দেশে বন্দুকবাজের হামলা বেড়ে চলেছে তাতে যথেষ্টই উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা।

রবিবার পিটসবার্গের অ্যালেঘেনি কাউন্টি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এদিন ভোরে পেন হিলস এলাকার একটি হুক্কা ও সিগার বারে বন্দুকবাজের হামলার খবর পাওয়া যায়। ওই খবর পেয়েই জরুরি ভিত্তিতে ওই হুক্কা বারে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। বারের ভিতরে দুই জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মৃত দুই জনের একজন পুরুষ ও অন্যজন মহিলা। একই সঙ্গে সাতজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছ।

প্রত্যক্ষদর্শীদের জেরা করে পেন হিলস পুলিশ দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, রবিবার ভোর রাতের দিকে হুক্কা ও সিগার বারে গুলি চালানোর ঘটনা ঘটেছ। আততায়ীর ছোড়া গুলিতে আহত অনেকেই নিজে চিকি‍ৎসার জন্য স্থানীয় হাসপাতালে পৌঁছেছেন। গুলি চালানোর আগে হুক্কা বারের ম্যানেজার এবং অন্যান্য খদ্দেরদের সঙ্গে হামলাকারীর তুমুল বচসা চলছিল। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।  

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব