কানাডায় বিপুল পরিমাণ সোনা- ডলার হাতানোর দায়ে গ্রেফতার ২ ভারতীয় বংশোদ্ভূত

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক মিলিয়ন ডলার সোনা এবং বৈদেশিক মুদ্রা  চুরির ঘটনা ঘটে কানাডার বিমানবন্দরে। যা ছিল কানাডার সবচেয়ে বড় চুরির ঘটনা। ২০২৩ সালে এই ঘটনায় এবার গ্রেফতার হলেন দুজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিসহ ছয়জন। পিল রিজিওনাল পুলিশ (পিআরপি) জানিয়েছে, কানাডিয়ান কর্তৃপক্ষ গ্রেফতার হওয়া তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে  গ্রেফতার হওয়া ছয় জনের মধ্যে রয়েছেন- অন্টারিওর বাসিন্দা বছর ৫৪-এর  প্রমপাল সিধু, ৪০ বছরের অমিত জালোটা, বছর ৪৩-এর আম্মাদ চৌধুরী, ৩৭ বছরের আলি রাজা এবং ৩৫ বছরের প্রসাথ পরমালিঙ্গম। এছাড়াও এই সোনা চুরির ঘটনায় গ্রেফতার হয়েছেন ব্র্যাম্পটনের ২৫ বছর বয়সী ডুরান্টে কিং-ম্যাকলিন। বর্তমানে তিনি আগ্নেয়াস্ত্র পাচার সম্পর্কিত অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে হেফাজতে রয়েছেন।

অন্যদিকে সোনা চুরির অপরাধের সময় প্রমপাল সিধু এয়ার কানাডায় কর্মরত ছিলেন। পাশাপাশি এই ঘটনায় আরও এক অভিযুক্ত  ৩১ বছর বয়সী সিমরান প্রীত পানেসারে  এয়ার কানাডায়  কাজ করতেন। এই ঘটনার পরে এয়ার কানাডার মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারের আগেই একজন কোম্পানি ছেড়ে চলে গেছেন এবং দ্বিতীয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, কানাডায় ২০২৩ সালে ১৭ এপ্রিল এই চুরির ঘটনা ঘটে। পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ বিলিয়ন কানাডিয়ান ডলারের সোনা বার এবং বৈদেশিক মুদ্রা বহনকারী একটি কার্গো কনটেইনার চুরি হয়। এই ঘটনার পরেও কানাডা পুলিশ শুরু করে তদন্ত।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে