Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোয়াইট হাউজের কাছে শুটআউটে জখম ২ ন্যাশনাল গার্ড, মূল্য চোকানোর হুঙ্কার ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের নিকটে শুটআউট। হোয়াইট হাউজ থেকে মাত্র ২ ব্লক দূরে গুলি চলার কারণে গুরুতর জখম হয়েছেন ন্যাশনাল ২ গার্ড। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার রীতিমত হুংকার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দোষীরা ছাড় পাবে না। এই হামলাকে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করে তিনি বলেছেন, এই হামলা মানবতার ওপর হামলা। এই হামলার জন্য বড় মূল্য চোকাতে হবে। আহত ন্যাশনাল গার্ডের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা।

জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে হোয়াইট হাউজের অনতি দূরে ডাউনটাউনে চলল গুলি। ওই সময় ন্যাশনাল গার্ডের দুজন সেখানে টহল দিচ্ছিলেন। মূলত তাদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পাল্টা জবাব দিয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরাও। ঘটনাস্থলে রীতিমতো তখন গুলির লড়াই শুরু হয়েছে। পাল্টা গুলিতে জখম অভিযুক্ত যুবক। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন, পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। ন্যাশনাল গার্ডের দুই সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

আরও খবর- হোয়াইট হাউজের সামনে গুলিচালনার খেসারত, আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র 

সূত্রের খবর, হামলাকারীর পরিচয় সামনে এসেছে। মেট্রোপলিটন পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এনে জানিয়েছে অভিযুক্ত রহমানউল্লাহ লাগানওয়াল আফগানিস্তানের বাসিন্দা। ২০২১ সালের আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময় আমেরিকাতে ডেরা গেড়েছিল সে। ওয়াশিংটনকে সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই ৫০০ জন ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াই হাউসের কাছে গুলি চলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন ট্রাম্প। তিনি বলেছেন,বাইডেনের সময়ে আফগানিস্তান থেকে আসা সকল নাগরিকদের পরিচয় খতিয়ে দেখা হবে। সবরকমের তদন্ত করা হবে।

বুধবার যখন হামলা চলেছে, সেই সময় হোয়াইট হাউজে হাজির ছিলেন না ট্রাম্প। ফ্লোরিডায় গিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তিনি বলেন, এই ঘটনায় ছাড় দেওয়া হবে না। মূল্য চোকাতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশের ন্যাশনাল গার্ড, সেনা এবং পুলিশের পাশে রয়েছেন।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি