হোয়াইট হাউজের সামনে গুলিচালনার খেসারত, আফগানদের অভিবাসন প্রক্রিয়া বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র

Share:

নিজস্ব প্রতিনিধি: হোয়াইট হাউজ থেকে মাত্র ২ ব্লক দূরে গুলি চলার কারণে গুরুতর জখম হয়েছেন দুজন ন্যাশনাল গার্ড। আর তার পরেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ডিসি। আফগানিস্তান থেকে আসা সকল অভিবাসন আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা X হ্যান্ডেলে পোস্ট করেছে। তাতে লেখা রয়েছে, “অবিলম্বে কার্যকরভাবে, আফগান নাগরিকদের সঙ্গে সম্পর্কিত সমস্ত অভিবাসন অনুরোধ প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে নিরাপত্তা এবং যাচাই-বাছাই প্রোটোকলের আরও পর্যালোচনা না হওয়া পর্যন্ত। আমাদের দেশ এবং মার্কিন জনগণের সুরক্ষা আমাদের একমাত্র লক্ষ্য।”

USCIS-এর সিদ্ধান্তে আফগান নাগরিকদের সঙ্গে জড়িত আশ্রয় অনুরোধ (asylum requests), ভিসা(visa), গ্রিন কার্ড (Green Card) এবং পারিবারিক পুনর্মিলনের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরী জো বাইডেনের অভিবাসন নীতিগুলির দিকে আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য বাইডেনের নমনীয় নীতি আক্রমণকারীকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অবস্থানের মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছে। ট্রাম্প বলেছেন: “DHS নিশ্চিত যে হেফাজতে থাকা সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি যে আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশ করেছিল। তাকে বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে সেই কুখ্যাত ফ্লাইটগুলিতে বিমানে করে নিয়ে গিয়েছিল। রাষ্ট্রপতি বাইডেনের স্বাক্ষরিত আইন অনুসারে তার সম্মান বৃদ্ধি করা হয়েছিল।”

আরও পড়ুন:  হোয়াইট হাউজের কাছে শুটআউটে জখম ২ ন্যাশনাল গার্ড, মূল্য চোকানোর হুঙ্কার ট্রাম্পের

ট্রাম্প আরও বলেন, “আমাদের এখন বাইডেনের অধীনে আফগানিস্তান থেকে আমাদের দেশে প্রবেশকারী প্রতিটি বিদেশির বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। শুধু তাই নয়,  তাদের অপসারণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।” প্রসঙ্গত, হোয়াইট হাউজ থেকে মাত্র ২ ব্লক দূরে গুলি চলার কারণে গুরুতর জখম হয়েছেন দুজন ন্যাশনাল গার্ড। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার রীতিমত হুংকার ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দোষীরা ছাড় পাবে না। এই হামলাকে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেন, এই হামলা মানবতার ওপর হামলা। এর জন্য বড় মূল্য চোকাতে হবে। আহত ন্যাশনাল গার্ডের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা।

জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে হোয়াইট হাউজের অনতি দূরে ডাউনটাউনে গুলি চলে। ওই সময় ন্যাশনাল গার্ডের দুজন সেখানে টহল দিচ্ছিলেন। মূলত তাদেরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়। যদিও পাল্টা জবাব দিয়েছেন ন্যাশনাল গার্ডের অন্যান্য সদস্যরাও। পাল্টা গুলিতে জখম হয় গুলিচালক। ইতিমধ্যে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন, পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। ন্যাশনাল গার্ডের দুই সদস্যের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

সূত্রের খবর, হামলাকারীর পরিচয় সামনে এসেছে। মেট্রোপলিটন পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ্যে এনে জানিয়েছে অভিযুক্ত রহমানউল্লাহ লাগানওয়াল আফগানিস্তানের বাসিন্দা। ২০২১ সালের আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময় আমেরিকাতে ডেরা করেছিল সে। ওয়াশিংটনকে সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইতিমধ্যেই ৫০০ জন ন্যাশনাল গার্ড পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার যখন হামলা চলেছে, সেই সময় হোয়াইট হাউজে হাজির ছিলেন না ট্রাম্প। ফ্লোরিডায় গিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে ট্রাম্প বলেন, এই ঘটনায় ছাড় দেওয়া হবে না। মূল্য চোকাতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে তিনি যে দেশের ন্যাশনাল গার্ড, সেনা এবং পুলিশের পাশে রয়েছেন তা জানিয়েছেন উচ্চকণ্ঠে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত