হিজবুল্লাহর প্রধান’কে খতম করতে ২ হাজার পাউন্ডের ‘বাংকার-বাস্টার’ বোমা ব্যবহার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়াও নিত হয়েছে সংগঠনটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। এই হত্যাকান্ডের প্রতিবাদে ইতিমধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছে ইরান। এর মধ্যেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হিজবুল্লাহর প্রধানকে হত্যায় ব্যবহার করা হয়েছে ‘বাংকার-বাস্টার’ বোমা। প্রতিটি বোমার ওজন সম্ভবত ২ হাজার পাউন্ড। এর মধ্যে ছিল আমেরিকার তৈরি বোমাও।

হিজবু্ল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার জন্য হামলা চালাতে যে যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছিল, তার একটি ভিডিও সামনে এনেছে ইজরায়েল। যুদ্ধাস্ত্র–বিশেষজ্ঞের বিশ্লেষণ মতে, ইজরায়েলি যুদ্ধবিমানগুলো ২ হাজার পাউন্ড ওজনের বোমা (বাংকার-বাস্টার) বহন করেছিল।

এই ভিডিয়োটির বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছে, নাসরুল্লাহর ওপর হামলায় কমপক্ষে আটটি যুদ্ধবিমান ব্যবহার করে ইজরায়েল। যুদ্ধবিমানগুলো ‘বাংকার-বাস্টার’ বোমায় সজ্জিত ছিল। যুদ্ধবিমানগুলোয় অন্তত ১৫টি ‘বাংকার-বাস্টার’ বোমা ছিল। বোমাগুলোর প্রতিটির ওজন প্রায় ২ হাজার পাউন্ড ছিল। তবে এর মধ্যে আমেরিকার তৈরি ‘বিএলইউ-১০৯’ বোমাও ছিল।

এই নিয়ে মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ট্রেভর বল জানান, বোমাগুলো ‘বাংকার–বাস্টার’ নামে পরিচিত। এগুলো বিস্ফোরণের আগে ভূগর্ভে প্রবেশ করতে পারে। এই বোমার সঙ্গে নির্ভুল আঘাত হানার একটি নির্দেশিকা–ব্যবস্থা যুক্ত থাকে। এতে নিশানা স্থির থাকে। সঠিক জায়গায় এটি আঘাত হানতে পারে।

উল্লেখ্য,সদ্যই ইজরায়েলি হামলায় নিহত হয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন তিনি। এই হত্যাকান্ডকে ঘিরে উত্তাল গোটা ইরান সহ লেবানন। এমনকী ইজরায়েলকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই হত্যার প্রতিশোধ নেবে ইরান। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যের ‘শান্তি’ শব্দটা দু: স্বপ্ন বলে মনে করছে বিশ্লেষেকরা।

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার