ইজরায়েল বান্ধব ২২ মার্কিনিকে খতম করেছে হামাস যোদ্ধারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নিরীহ প্যালেস্তানিয়দের নিষ্ঠুর হত্যাযজ্ঞে বরাবর ইজরায়েলেকে সঙ্গ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসকরা। ওয়াশিংটনের যুদ্ধবাজদের সবক শেখাতে চলতি সংঘর্ষে ইজরায়েলে থাকা ২২ মার্কিন নাগরিককে খতম করেছে হামাস যোদ্ধারা। এছাড়াও এখনও নিখোঁজ ১৭ মার্কিন নাগরিক। তারাও হামাস যোদ্ধাদের হাতে বন্দি রয়েছেন বলে ধারণা বাইডেন প্রশাসনের। ওই ১৭ নাগরিককে মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ জানিয়েছেন ‘যুদ্ধবাজ’ হিসেবে কুখ্যাত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘ইজরায়েলে হামাসের হামলায় এখনও পর্যন্ত ২২ মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। ১৭ জনের কোনও খোঁজ নেই। অনুমান করছি, ওই ১৭ জনকেও হামাস যোদ্ধারা বন্দি করেছে। আমাদের আশঙ্কা, ইজরায়েলে মার্কিন নাগরিকদের প্রাণহানির সংখ্যা আগামী দিনে আরও বাড়বে। নিখোঁজ মার্কিন নাগরিকদের মুক্ত করার জন্য ইজরায়েল সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’

হামাস হামলায় নিহত মার্কিন নাগরিকদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন জো বাইডেনের অন্যতম পরামর্শদাতা তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তাঁর কথায়, ‘হামাসের হামলায় যারা নিজেদের পরিজনকে হারিয়েছেন, তাদের যন্ত্রণার কথা ভালভাবে উপলব্ধি করতে পারছি। আমরা আশ্বস্ত করছি, স্বজনহারাদের পাশেই দাঁড়াব।’ যদিও নিরীহ প্যালেস্তানিয়দের বিরুদ্ধে ইজরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে টুঁ শব্দটি করেননি সুলিভান।

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো

মা’কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক রাজনীতিতে ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, ‘পাকিস্তানি ফ্যানবয়’ কটাক্ষ বিজেপির

মেধার কাছে হার মানল অভাব! NEET-JEE-তে উত্তীর্ণ হয়ে বাবার আত্মত্যাগের মূল্য দিল দু’ভাই

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

দেশে ফিরতে পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আইনজীবীর মাধ্যমে পুনরায় আবেদন হাসিনার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন