আমেরিকায় পানশালা-সহ একাধিক স্থানে বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা ২২ জন

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলায় রক্তে ভাসল আমেরিকার মাটি। বুধবার রাতে লিউইস্টনে পানশালা, শপিং মল-সহ একাধিক জায়গায় হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২২ জনের প্রাণ কাড়ল রবার্ট কার্ড নামে এক বন্দুকবাজ। ঘাতক বন্দুকবাজকে এখনও পাকড়াও করতে পারেনি পুলিশ। হামলার হাত থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, বুধবার মেইন অঙ্গরাজ্যের রাজধানী পোর্টল্যান্ড থেকে ৩৬ মাইল উত্তরে অবস্তিত লিউইস্টন শহরের একটি রেস্তোরাঁ কাম পানশালা ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টারে হানা দেয় রবার্ট কা্ড নামে এক বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। অনেকেই প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে দেন। যদিও তাতে লাভ হয়নি। ঘাতকের অব্যর্থ নিশানায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অসংখ্য মানুষ। লিউইস্টন সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি জানিয়েছেন, দুই জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন ২২ জন। গুরুতর জখম হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন। এলোপাথাড়ি গুলি চালানোর পরে নিরাপদেই গা ঢাকা দেয় ঘাতক বন্দুকবাজ।

বন্দুকবাজের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঘাতক রবার্ট কার্ডকে পাকড়াও করতে পারেনি। ফের হামলা চালাতে পারে এমন আশঙ্কায় লিউইস্টন পুলিশের পক্ষ থেকে এলাকার সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দোয়া হয়েছে। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের ঘরবন্দি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। ঘাতক বন্দুকবাজকে পাকড়াও করতে গোটা লিউইস্টনজুড়ে বিশেষ সতর্কতা জারির পাশাপাশি চিরুনি তল্লাশিও শুরু করেছে পুলিশ। স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, বুধবার রাতের বন্দুক হামলার পিছনে দুই আততায়ী জড়িত।

বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে অসন্তোষ, ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল হাইকোর্ট

পাসপোর্ট-পরিচয়পত্রের জন্য ফের ঢাকাকে চিঠি হাসিনার, আইনজীবীর মাধ্যমে দিলেন জরুরি বার্তা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

দুর্যোগের কারণে আপাতত স্থগিত ‘চাষাপাড়ার বুড়িমা’র বিসর্জন, কবে হবে? 

অপারেশন সিঁদুরের পর প্রথম, ভারতে পা রাখলেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী

নেশাগ্রস্ত পুলিশকর্মীর গাড়ির চাকায় পিষ্ট স্কুলছাত্রী! গাড়ি থেকে উদ্ধার মদ-সিগারেট

বিশ্বে প্রথম, গণহত্যার দায়ে মায়ানমারকে দোষী সাব্যস্ত করল আন্তর্জাতিক ন্যায় আদালত

সব্যসাচী দত্তের আর্থিক দুর্নীতি-কাণ্ডে নতুন করে সক্রিয় ইডি, ঘনিষ্ঠদের বাড়িতেও চলছে তল্লাশি

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

হু হু করে কমছে দর! কলকাতায় কতটা সস্তা হল সোনা? রুপোর দামেও বিরাট পতন

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য উত্তরপ্রদেশ পুলিশের