ভিয়েতনামের পানশালায় ভয়াবহ আগুন, জ্বলে কাঠ ২৩

গুরুতর জখমের সংখ্যা ১২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের একটি পানশালায় ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখমের সংখ্যা এই খবর লেখা পর্যন্ত ১২। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানশালার ভিতর থেকে দেহ বাইরে নিয়ে আসার কাজ অব্যাহত।

আগুন লাগে বুধবার রাতে হো চি মিন সিটির একটি পানশালা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের    এই পানশালাটি অন্যান্য পানশালার থেকে অত্যাধুনিক হওয়ার অন্যান্য পানশালা থেকে এই পানশালায় ভীড় তুলনামূলকভাবে বেশি হয়। পানশালাটি দ্বিতল বিশিষ্ট। খোলার অনেক আগে থেকেই সুরাপায়ীরা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। খোলা থাকে গভীর রাত পর্যন্ত।

মঙ্গলবার মধ্যরাতে সবাই যখন খানা-পিনা আর গান শুনতে ব্যস্ত, সেই সময় একতলা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যে পানশালার একতলা ধোঁয়ায় ঢেকে যায়। পানশালার বাইরের অংশ তখন দাউদাউ করে জ্বলছে, ভিতরেও আগুন ঢুকতে শুরু করেছে। বেশ কয়েকজন কোনওরকমে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও হতভাগ্য ২৩জন বাইরে বেরিয়ে আসতে পারেনি। পানশালা জ্বলছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের মুহূর্ত ভাইরাল হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলবাহিনী সেখানে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ২৩টি দেহ বাইরে বের করে আনা হয়। ভিতরে কতজন মৃত অবস্থায় পড়ে রয়েছে, দমকলবাহিনী এই খবর লেখা পর্যন্ত তা জানাতে পারেনি। প্রাথমিক তদন্ত অনুমান, শটসার্কিট থেকে আগুন লেগেছে। দুর্ঘটনার কারণ উদ্ধারে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের