কানাডায় গাড়ির ভিতরেই গুলিতে ঝাঁঝরা ভারতীয় পড়ুয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: উচ্চ শিক্ষার জন্য কানাডায় গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন এক ভারতীয় পড়ুয়া। নিহতের নাম চিরাগ আন্তিল। ভ্যাঙ্কুভারে একটি গাড়ির ভিতর থেকে ২৪ বছর বয়সী ভারতীয় পড়ুয়ার  গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। যদিও কী কারণে ওই হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। যদিও   তদন্তকারীরা মনে করছেন, ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন হয়েছে আন্তিল। ওই ঘটনার পরেই কানাডায় অবস্থানরত ভারতীয় পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ভ্যাঙ্কুভার পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১২ এপ্রিল শুক্রবার রাত ১১টা নাগাদ ৫৫ অ্যাভিনি্উ ও মেন স্ট্রিটের সংযোগস্থলে গুলির শব্দ শোনেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই পুলিশে ফোন করে গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানান। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন পুলিশ আধিকারিকরা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে চিরাগ আন্তিলের নিথর দেহ উদ্ধার করেন।

হরিয়ানার বাসিন্দা চিরাগ ২০২২ সালে উচ্চ শিক্ষার জন্য কানাডার ভ্যাঙ্কুভারে পাড়ি দিয়েছিলেন। কানাডার ইউনিভার্সিটি ওয়েস্ট থেকে এমবিএ পাশ করার পরে চাকরির জন্য ওয়ার্ক পারমিটও জোগাড় করেছিলেন। স্থানীয়দের কাছে পরোপকারী হিসাবেই পরিচিত ছিলেন। ফলে তাঁকে কারা খুন করলেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিরাগের মৃতদেহ কানাডা থেকে হরিয়ানায় ফিরিয়ে আনতে ইতিমধ্যেই পরিবারের তরফে অর্থ সংগ্রহ শুরু হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি বরুণ চৌধুরী নিহত চিরাগের দেহ দেশে ফেরানোর বিষয়ে বিদেশ মন্ত্রকেরও সহযোগিতা চেয়েছেন।  

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে