এই মুহূর্তে

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লোভে বানানো হল ২৪৬ ফুটের সুদীর্ঘ কাবাব

Courtesy - Google

আন্তর্জাতিক ডেস্ক: এ কাবাব যে সে কাবাব নয়। প্রস্তুত করতে রীতিমতো কালঘাম ছুটে গিয়েছে রাঁধুনিদের। সবচেয়ে বড় কথা, এই কাবাব তুলতেই ৩০ জন লোক প্রয়োজন, কারণ এর দৈর্ঘ্য প্রায় ২৪৬ ফুট(246 feet Kabab)। কোথায় তৈরি করা হয়েছে এই সুদীর্ঘ কাবাব? কেনই বা তৈরি করা হল? চলুন এই সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ নয়া পালক মিশরের মুকুটে, ম্যালেরিয়ামুক্ত দেশের তকমা দিল WHO

সেন্ট লাজারুসের সম্মানে প্রতিবছর ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে(Cyprus) ‘সেন্ট লাজারুস ও তাঁর ছোট্ট বন্ধু সাভাস’-এর নামে উৎসবের আয়োজন করা হয়। সেখানেই রাঁধুনিদের একটি দল ২৪৬ ফুটের (৭৫ মিটার) ওই কাবাব তৈরি করেন। বিভিন্ন দেশের কাবাবে লুকিয়ে থাকে নানান বিশেষত্ব। তেমনই সাইপ্রাসের এই কাবাব পরিচিত শেফতালিয়া নামে। এর রন্ধন পদ্ধতিতেও ব্যবহৃত হয় ভিন্ন রন্ধনশৈলী। এদিনের সুদীর্ঘ কাবাবটি রান্নার পর বা বলা ভালো পোড়ানোর পর সেটি তুলতে ৩০ জনের মতো লোক লেগেছে।

আরও পড়ুনঃ খাল সংস্কার করতে গিয়ে ১৫টি বাড়িতে ফাটল, অবরোধে দত্তপুকুরের বাসিন্দারা

এত দীর্ঘ সাইজের কাবাব তৈরি করার পিছনে ছিল এক অন্য লক্ষ্য, তা হল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। শেফতালিয়া কাবাবের বিশেষত্ব হল এর আকৃতি অনেকটা সসেজের মতো হলেও এতে সসেজের উপরিভাগে থাকা আবরণ ব্যবহার করা হয় না। পরিবর্তে ভেড়ার পাকস্থলীর চারপাশে যে চর্বিযুক্ত ঝিল্লি থাকে, সেটি দিয়েই এই কাবাবের উপকরণ মোড়ানো হয়। ফলে এর স্বাদও হয় অন্যান্য কাবাবের তুলনায় একেবারে ভিন্ন। যদিও গিনেস বুকের তরফে এখনই স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি, তবে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সাইপ্রাসে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সেন্ট লাজারুস সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করা। লাজারুস সেন্টার থেকে প্রতিবন্ধী মানুষদের যথেষ্ট সহায়তা করা হয়, বিশেষ করে প্রাপ্তবয়স্ক বুদ্ধিপ্রতিবন্ধীদের সেবায় নিয়োজিত হয় এই অর্থ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

মদ্যপ স্বামীকে খাটে বেঁধে চরম মারধর, অবৈধ পিস্তল দিয়ে হত্যার হুমকি স্ত্রীর

মানালিতে বরফ বৃষ্টির মধ্যেই বিকিনি পড়ে উদ্দাম নাচ মহিলার, দেখুন ভিডিও

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

মায়ের কোল থেকে ২০ দিনের সন্তানকে ছিনিয়ে নিয়ে কুয়োয় ফেলল বাঁদর, তার পর….

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ