শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের মধ্যে তুমুল সংঘর্ষে ৪ কারারক্ষী-সহ নিহত ২৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার একটি কারাগারে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। কারাগারে মধ্যে ব্যাপক সংঘর্ষে  ৪ কারারক্ষী-সহ ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি । গত পাঁচ বছরেরও বেশি সময়ের মধ্যে  শ্রীলঙ্কার  কারাগারে সবচেয়ে মারাত্মক দাঙ্গার ঘটনা এটাই। 

পুলিশ সূত্রে খবর, ওই এলাকার কারাগারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুটি দলের বন্দিদের মধ্যে রাতভর সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পরিচালক পুষ্পা গামলাথ জানান, সরকারি এই স্বাস্থ্যকেন্দ্রে ২৫টি মৃতদেহ আনা হয়েছে এবং আহত শতাধিক বন্দি ও কারারক্ষীকে সেখানে ভর্তি করা হয়েছে।  এএফপি-কে তিনি জানিয়েছেন, “আহতদের মধ্যে কারও কারও শরীরে গুলির ক্ষত রয়েছে, আবার কারও কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং কালশিটে দাগ দেখা গিয়েছে।’ পুলিশ জানিয়েছে রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় নেগোম্বো কারাগারে এই সংঘর্ষ শুরু হয়। যে কারাগারে এই ঘটনা ঘটেছে সেখানে কয়েক হাজার বন্দি রয়েছেন।

আরও পড়ুন: হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কল্যাণীতে  

এই সংঘর্ষের খবর কারাগারের সর্বত্র ছড়িয়ে পড়লে, রবিবার রাতে সংলগ্ন একটি অংশে থাকা মহিলা বন্দিরা ছাদের ওপর উঠে পড়েন এবং তাদের মুক্তির দাবি জানান। এই ঘটনায় ছাদের একটি অংশ ধসে পড়ায় কয়েকজন মহিলা আহত হয়েছেন। সোমবার কারাগারের বাইরে বন্দিদের আত্মীয় স্বজনরা ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে এবং এলাকাটির ওপর নজরদারি চালাতে বিমান বাহিনী ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গুলির শব্দ শুনেছেন। এই ঘটনার আগে,  ২০২০ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার কারাগারে এই ধরনের ঘটনায় ১১ জন বন্দি নিহত ও ১১৭ জন আহত হয়েছিলেন। 

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?

‘রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পায়’, শ্যামাপ্রসাদের জন্মদিনে বার্তা মোদির

বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখুন, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে

অবশেষে স্বপ্নপূরণ, মা হলেন অভিনেত্রী সুস্মিতা রায়, কোলে পুত্র এল না কন্যা?

বাগানে লোবেরা অধ্যায়ের অবসান, সবুজ-মেরুনের হেডস্যর গ্রিক কোচ

জিম্বাবোয়ে সফরের জন্য ঘোষিত দলে ঠাঁই হল না সঞ্জু স্যামসনের, জায়গা পেলেন প্রভসিমরান

খাদ্য সরবরাহ বন্ধ করল শাহবাজ সরকার, দিল্লির সাহায্য ভিক্ষা অধিকৃত কাশ্মীরের বিক্ষোভকারীদের

বিজেপির হয়ে রাজ্যসভায় প্রসেনজি‍ৎ! অমিত শাহের সঙ্গে বৈঠকে ছড়াল জল্পনা

ভারতীয় পুরুষদের মধ্যে বাড়ছে এই ৫ ধরনের ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

জন্মদিনেই বড় পদক্ষেপ, লেনিন সরণির নাম বদলে শ্যামাপ্রসাদ সরণি

ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন মোহনবাগানকে আইএসএল জেতানো হাবাস