হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কল্যাণীতে

আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলছে বিজেপি কর্মীর দেহ। হাড়হিম ঘটনা নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সাহেব বাগান ডেঙ্গুরপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলছে বিজেপি কর্মীর দেহ। হাড়হিম ঘটনা নদিয়ার কল্যাণী থানার অন্তর্গত সাহেব বাগান ডেঙ্গুরপাড়া এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বিজেপি কর্মীর দেহ গাছের ডাল থেকে নামিয়ে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃতের নাম বিশ্বজিৎ সিকদার। তিনি এলাকায় বিজেপির সক্রিয়কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে রেললাইনের ধারে একটি আমবাগানের গাছের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে ঝুলতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কল্যাণীর প্রাক্তন বিজেপি বিধায়ক। তবে কীভাবে বিজেপিকর্মীর মৃত্যু হল, তিনি আত্মহত্যা কয়েছেন নাকি তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ।

এই ঘটনায় বিজেপির অভিযোগ, এটি সুপরিকল্পিত খুন। বিশ্বজিতের বাবা কল্যাণ একজন মণ্ডল সভাপতি। তাই বিশ্বজিৎও তাঁর বাবার পথ অনুসরণ করে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সমস্যায় পড়ে ছিলেন তাঁর পরিবারও। বাড়িতেও অনেকবার হামলা চালানো হয়েছে। এর আগে এলাকায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেও আওয়াজ তুলেছিলেন তিনি। যে কারণে তাঁকে বহুবার মারধর করা হয়েছে। তাঁর দোকানে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির আরও দাবি, বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসা তুঙ্গে ওঠে। প্রতিশোধ তুলতেই বিশ্বজিৎকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদি আত্মহত্যা করতেন তাহলে ওর হাত পা বাঁধা থাকত না। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মৃতদেহের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে কোনও হাসপাতালে করার দাবি জানিয়েছেন তাঁরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা রয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়