26/11: কুখ্যাত জঙ্গি সাজিদের ১৫ বছরের জেল

সাজা দিল পাকিস্তানের সন্ত্রাসমন শাখা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মুম্বই হামলার ( Mumbai terror attacks) অন্যতম চক্রী সাজিদ মাজিদ মীরকে (Sajid Majeed Mir) ১৫ বছরের সশ্রম কারাবাসের সাজা দিল পাকিস্তানের সন্ত্রাসমন শাখা (anti-terrorism court)। সন্ত্রাস দমন শাখার বরিষ্ঠ আইনজীবী সংবাদসংস্থাকে এই খবর দিয়েছেন। একসময় খবর রটে বলা ভালো রটিয়ে দেওয়া হয় সাজিদের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, পাকিস্তানের সন্ত্রাসদমন শাখা (anti-terrorism court)নির্ভরয়োগ্য সূত্রে জানতে পারে সাজিদ মীর জীবীত। Sajid Majeed Mir)  শুরু হয় সন্ধান। সংবাদসংস্থার খবর অনুযায়ী, কিছুদিন আগে পাক সন্ত্রাসদমন শাখা সাজিদ মীরকে গ্রেফতার করে। কুখ্যাত এই লেট জঙ্গিকে রাখা হয় জেলে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সাজিদ মীরকে গ্রেফতারের জন্য ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স পাক সন্ত্রাস দমন শাখাকে লাগাতার চাপ দিতে শুরু করে। একপ্রকার চাপে পরেই সাজিদকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক মহলের একাংশ এই গ্রেফতারিকে একটু অন্য চোখেই দেখছে। তাদের মতে, ইমরানকে (Imran) প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর আন্তর্জাতিক মহলে পাকিস্তানের (Pakistan) ভাবমূর্তি অনেকটাই খাটো হয়েছে। তাছাড়া ইমরানের(Imran)  বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কোনও প্রমাণ নেই। সে দেশের বর্তমান প্রধানমন্ত্রী (PM) শাহবাজের বিরুদ্ধে নানা বিধ অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুর্নীতিগ্রস্ত নওয়াজকে দেশে ফেরাতে শাহবাজ সক্রিয় হয়ে উঠেছে। নওয়াজ শরিফের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে দুর্নীতিতে জড়িত থাকার। সেই ভাবমূর্তি স্বচ্ছ করতেই ক্ষমতায় আসীন শাসক দল মুম্বই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ করছে। উদ্দেশ্য হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধার। সেটা আদৌ সম্ভব হবে কি?

খাবার কিনতে গিয়ে পাঁচ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার বৃদ্ধ

রাজ্যে পালাবদলের পর অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত শক্তি সপ্তাহ’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক