গাজায় ইজরায়েলি জল্লাদের হাতে সম্পূর্ণ নিশ্চিহ্ন ২৭০০ ফিলিস্তিনি পরিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজা জুড়ে হাহাকার অবস্থা। দেশের করুণ পরিণতি দেখে চোখে জল এসেছে গোটা বিশ্বের। ইজরায়েলি হানায় নিশ্চিহ্ন হয়েছে গ্রামের পর গ্রাম। চলেছে মৃত্যু মিছিল। গাজার সরকারি সংবাদ মাধ্যমের জারি করা বিবৃতি অনুসারে ইজরায়েলি জল্লাদের হাতে নিশ্চিহ্ন হয়েছে ২৭০০টি পরিবার। তবে ইজরায়েলি এই নির্মম গণহত্যার পরেও আন্তর্জাতিক মহলের নীরবতায় গাজার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে।

গাজা উপত্যকায় ইজরায়েলি দখলদারিত্ব ৭০০তম দিনেও গণহত্যা জারি রয়েছে। জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং জাতিগত নির্মূল অভিযান অব্যাহত রেখেছে ইজরায়েল। শনিবার, গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উপর আধুনিক ইতিহাসে এক ভয়ানক অপরাধে ২৪ লক্ষেরও বেশি সাধারণ নাগরিকের ক্ষয়ক্ষতি হয়েছে। এই গণহত্যা ৭০০তম দিনে প্রবেশ করছে। গাজার উপর আক্রমণের ফলে প্রায় ৯০ শতাংশ কাঠামো ধ্বংস হয়েছে এবং প্রাথমিক ভাবে অনুমান ক্ষতি হয়েছে ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি। পাশাপাশি ২৭০০টি পরিবারের কেউই এখন আর জীবিত নেই। দখল অভিযানের হিসেবে সামরিক শক্তি এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির মাধ্যমে গাজা উপত্যকার ৮০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করেছে ইজরায়েল।

গাজার মিডিয়া অফিস তথ্য দিয়ে জানিয়েছে, ইজরায়েল যুদ্ধের সময় গণহত্যা চালানোর কারণে ৭৩ হাজার ৭৩১ নিহত হয়েছেন কিংবা নিখোঁজ রয়েছে। এই সংখ্যার মধ্যে ২০ হাজারেরও বেশি শিশু এবং ১২ হাজার ৫০০ জন মহিলা। এখনেই থেমে থাকেনি ইজরায়েল। গাজার উপর আক্রমণ চালিয়ে ১,৬৭০ জন চিকিৎসা কর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন সাধারণ প্রতিরক্ষা কর্মী এবং ১৭৩ জন পৌর কর্মচারীকে হত্যা করেছে। গাজার উপর ইজরায়েলের হামলায় ১,৬২,০০০ এরও বেশি মানুষ আহত হয়েছেন যার মধ্যে হাজার হাজার মানুষ তাঁদের শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন এবং কেউ চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন। ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ এবং ১৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। হাজার হাজার অন্যান্য প্রতিষ্ঠানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখনেই শেষ নয়, লক্ষ লক্ষ খাদ্য সামগ্রী ও ত্রাণ পরিবহনকারী ট্রাকের প্রবেশ রোধের মাধ্যমে অনাহারের পরিস্থিতি তৈরি করেছে ইজরায়েল। এতেই ২.৪ মিলিয়নেরও বেশি মানুষের জীবন হুমকির মুখে পড়েছে, যার মধ্যে ১০ লক্ষেরও বেশি শিশুও রয়েছে যারা অনাহারের দ্বারপ্রান্তে মৃত্যুর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?