এই মুহূর্তে

পাকিস্তানের বেলুচিস্তানে খাদে বাস পড়ে মর্মান্তিক মৃত্যু ২৮ যাত্রীর

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায় ভয়াবহ দুর্ঘটনা। বাস খাদে পড়ে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। পুলিশ সূত্রে খবর, স্থানীয় সময় বুধবার (২৯ই মে) সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলোচিস্তান প্রদেশের ওয়াশুক জেলায়।

স্থানীয় পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে, দুর্ঘটনার সময় এই বাসটিতে ৫০ জনের বেশি আরোহী ছিল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জেলার বিসমিয়া এলাকার একটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে ছুটে যায় স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ ২৮ জন প্রাণ হারিয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে চিকিৎসকেরা।

জানা গেছে টায়ার ফেটে বাসটি খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।বাসটি রাতে তুরবত থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। ভোর ৪ টে নাগাদ বাসটির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে ফোনের নেটওয়ার্ক ছিল না। এবং আশেপাশে কোনো জনসংখ্যাও ছিল না। তাই লেভিস কর্মকর্তাদের তথ্য পেতে দেরি হয়। তবে খবর পাওয়া মাত্র উদ্ধার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে হতাহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। আপাতত চিকিৎসা চলছে তাঁদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

আঙুল ট্রিগারে রয়েছে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

ইজরায়েলের বোমা থেকে রক্ষা পেলেও অজানা ভাইরাসে মরছে গাজাবাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ