আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  চলছে রামজান মাস। এই আবহে আফগানিস্তানের  কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলা। বৃহস্পতিবার এই হামলার জেরে তিনজন নিহত এবং ১২ জন জখম হয়েছেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত ১১ মার্চ মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে আফগানিস্তান জুড়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে কারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তা এখন জানা যায়নি। আফগানিস্তানের রাজধানী কাবুল হলেও দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা কয়েক দশক ধরে তালেবান আন্দোলনের শক্ত ঘাঁটি কান্দাহার শহরে বসবাস করছেন।কান্দাহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক ইনামুল্লাহ সামানগানি বলেন, ‘ স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আফগানিস্তানে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই সময় কান্দাহার শহরের কেন্দ্রে অবস্থিত নিউ কাবুল ব্যাংকের একটি শাখার বাইরে বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল। আর আচমকাই এই বিস্ফোরণের জেরে ঘটনাস্থলে ৩ জন প্রাণ হারান।

বর্তমানে তালেবান কর্তৃপক্ষ ব্যাংকের বাইরের এলাকাটি ঘিরে রেখেছে। দমকল কর্মী এবং নিরাপত্তা কর্মীরা এলাকাটি পরিষ্কার করছে। তবে ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে জানা গিয়েছে। এদিন কারা এই হামলার সঙ্গে যুক্ত তা জানতেই তালেবান সরকার তদন্ত শুরু করেছে।  

               

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের