গাজায় ইজরায়েলি বোমায় ছিন্নভিন্ন ৩,০০০ শিশুর শরীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মদতে গাজায় ১৯ দিন ধরে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইজরায়েলের খুনে বাহিনী। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত ইজরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ৭,০০০ ফিলিস্তিনি। তার মধ্যে ৩ হাজারের বেশি শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে,  ইজরায়েলের বিমান হামলায় হামাসের হাতে বন্দি ৫০ জনের মৃত্যু হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানানো হয়েছে।

গত ৭ অক্টোবর ইজরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনি মুক্তি সংগঠন হামাস। ওই হামলার জবাব দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ইন্ধনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েল। গত ১৯ দিন ধরে গাজা ও পশ্চিম তীরে লাগাতার বিমান হামলা চালিয়ে চলেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। হাসপাতাল থেকে স্কুল, মসজিদ থেকে গির্জা-কিছুই রেহাই পাচ্ছে না হামলার হাত থেকে। ইজরায়েলের ছোড়া বোমা আর ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে একাধিক এলাকা। নিরীহ ফিলিস্তিনিদের লাশের পাহাড় জমেছে। নিহতদের মধ্যে সিংহভাগই শিশু ও মহিলা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ইজরায়েলের হামলায় ৭,০২৮ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শিশুর সংখ্যা তিন হাজারের বেশি।

অন্যদিকে, ইজরায়েলের বিরুদ্ধে ধর্মযুদ্ধে সাহায্যের আশায় মস্কোতে গিয়েছে হামাসের এক প্রতিনিধি দল। আবু মারজোকের নেতৃত্বে ওই দল রাশিয়ার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকেও বসবেন। হামাস সদস্যদের সফরের মধ্যেই মস্কোতে পৌঁছচ্ছেন ইরানের উপ বিদেশ মন্ত্রী আলি বিঘারি কানি।  

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?