তাইওয়ানের প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করল ৩৭ চিনা যুদ্ধবিমান

বৃহস্পতিবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাইওয়ানের প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে সে দেশের আকাশ সীমানায় ঢুকেছে ৩৭ চিনা যুদ্ধবিমান। ৬ ঘন্টার মধ্যে এই যুদ্ধবিমানগুলি তাইওয়ানের প্রতিরক্ষা সীমানায় ঢুকেছে। বৃহস্পতিবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে চিনের তরফে দাবি করা হয়েছে তাইওয়ান তাদের অধীনে থাকা অঞ্চল। প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন তা দখল করা হবে।

সাম্প্রতিক বছরগুলিতে, বেইজিং তাইওয়ানে নিজেদের অনুপ্রবেশ বাড়িয়েছে। দেশটিতে বিগত বছরগুলির তুলনায় ২০২২ সালে প্রায় দ্বিগুণ অনুপ্রবেশ করেছে চিনের বায়ুসেনা। তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সান লি-ফ্যাং (Sun Li-fang) বৃহস্পতিবার জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৫ টা থেকে ‘মোট ৩৭টি চিনা সামরিক বিমান’ তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এডিআইজেড এ প্রবেশ করেছে। চলতি বছরে গত এপ্রিল মাসের ৯ তারিখে ৪৫টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার যুদ্ধবিমানগুলির সীমানা লঙ্ঘন খুব কম সময়ের মধ্যে হয়েছিল।

তাইওয়ানের প্রতিরক্ষা সীমানা (ADIZ) দেশটির আকাশসীমার চেয়ে অনেক বড়, চিনের প্রতিরক্ষা সীমানা (ADIZ) এবং তাইওয়ানের প্রতিরক্ষা সীমানা বেশ কিছু জায়গায় পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সামরিক বাহিনী ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’। চিনা যুদ্ধবিমানের অনুপ্রবেশের পাল্টা হিসাবে টহলদারি বিমান, নৌযান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে। তবে এখনও অনুপ্রবেশ চলছে কি না সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গোরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ