ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

ইরানের গোয়েন্দা সংস্থাকে সাহায্য করার অভিযোগে ব্রিটেন থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করল ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের গোয়েন্দা সংস্থাকে সাহায্য করার অভিযোগে ব্রিটেন থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করল ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার (৬ মার্চ) রাত ১টার কিছু সময় পরে লন্ডনের বারনেট এবং ওয়াটফোর্ড এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন ইরানের নাগরিক এবং বাকি তিনজন ব্রিটিশ ও ইরানের দ্বৈত নাগরিক। লন্ডনে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং ইহুদিদের উপর বিশেষ নজনদারি চালানোর অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। ব্রিটেনে থেকে ইরানি গোয়েন্দা সংস্থাকে বিভিন্ন তথ্য পাচার করছিলেন তাঁরা, ব্রিটিশ পুলিশ এটিকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেছে। মেট্রোপলিটন পুলিশ আরও জানিয়েছেন, এই চারজন ছাড়াও হ্যারো এলাকা থেকে আরও ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও একজন অপরাধীকে সাহায্য করার অভিযোগ রয়েছে। বিদেশি শক্তির ক্ষতিকর ও সন্দেহজনক কার্যক্রম নস্যাৎ করার জন্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক অভিযান চালাচ্ছ ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ, এই গ্রেফতার এই তদন্তেরই অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে তদন্তকারী কর্মকর্তাদের অনুমান, গ্রেফতারকৃত এই চক্রটি ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিল, যা ব্রিটেনের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকির সমান।

এই গুপ্তচরবৃত্তির ঘটনা লন্ডনের ইহুদি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়াতে পারে। তবে সবাইকে সতর্ক ও সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোনও ধরনের সন্দেহজনক কিছু নজরে এলে অবিলম্বে পুলিশকে জানাতে হবে। বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দিন ছয়েক ধরে চলছে ইরান ও ইজরায়েলের যুদ্ধ। যাতে যোগ দিয়েছে আমেরিকাও। ইজরায়েল ও আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালাচ্ছে।যার ফলে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতির মধ্যে লন্ডনে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারের ঘটনাটি ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইউরোপের দেশগুলিতেও পড়বে বলে আশঙ্কা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের