ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউক্রেনের ওডেশা বন্দরে ছেড়ে বেরিয়ে যাওয়ার মুখে এক বাণিজ্যিক জাহাজে হামলায় চার ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও এক ভারতীয়। আজ সোমবার (২০ জুলাই) বিদেশ মন্ত্রকের তরফে এ খবর জানানো হয়েছে। পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত দেশগুলিতে বাণিজ্যিক জাহাজে লাগাতার হামলার ঘটনায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘গতকাল রবিবার ( ১৯ জুলাই) সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে যাচ্ছিল বাণিজ্যিক জাহাজ  ‘এমভি গোল্ডেন লিও’ (MV Golden Leo)। ওই জাহাজটিতে ১৭ জন নাবিক ও কর্মী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয় নাগরিক। আচমকাই ওই জাহাজে হামলা চালানো হয়। তাতে চার ভারতীয় নাবিক ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন বাকি ভারতীয় নাবিক। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপরে নিবিড়ভাবে নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সাহায্য প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।।’

নিরীহ নাবিকদের উপরে হামলার নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রক বলেছে, ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, বেসামরিক নাবিক ও কর্মীদের জীবন ঝুঁকিতে ফেলা কিংবা নৌ-চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা, অত্যন্ত নিন্দনীয় কাজ। সব পক্ষকেই এই রাস্তা থেকে সরে আসতে হবে।’ উল্লেখ্য, ইরান-আমেরিকা যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে একাধিক বাণিজ্যিক জাহাজে আইআরজিসি ও মার্কিন সেনার হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক প্রাণ হারিয়েছেন। বিদেশ মন্ত্রকের তরফে দিল্লিতে নিযুক্ত ইরান ও মার্কিন দূতদের ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য প্রাণহানি থেকে বাঁচতে ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম