অব্যাহত মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ওপর আক্রমণ, নিহত ৪১ বছরের যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক যুবকের মৃত্যু। এবার ঘটনাটি ঘটেছে ওয়াশিংটন স্ট্রিটে। জানা গিয়েছে, ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে মারামারির জেরে গুরুত্বর জখম হন এক ভারতীয় যুবক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়ার বাসিন্দা বিবেক তানেজা ও দুই বোন জাপানি রেস্তোরাঁয় ২ ফেব্রুয়ারি গিয়েছিলেন। সেখান থেকে বেরানোর সময় একজন সন্দেহভাজন ব্যক্তি তাকে মাটিতে ফেলে দেয়। এরফলে  ফুটপাথে তার মাথা আঘাত পায়। সিসিটিভিতে দেখা সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চলছে। তার পরিচয় পাওয়া যায়নি।যদি কেউ অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দেন তাঁকে ২৫,০০০ ডলার পুরষ্কার দেওয়ার প্রস্তাব দিয়েছে।

 উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় ও ভারতীয়-আমেরিকানদের উপর আক্রমণ ও মৃত্যুর ক্রমবর্ধমান পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটল। গত ২ রা ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত হয় ভারতীয় পড়ুয়া শ্রেয়স রেড্ডি।   ১৯ বছর বয়সী শ্রেয়স রেড্ডি বেনিগার ওহাইওর লিন্ডার স্কুল অফ বিজনেসের ছাত্র ছিলেন। জানা যায় শ্রেয়াসের বাবা-মা হায়দরাবাদে থাকেন। এই মৃত্যুর ঘটনা নিয়ে নিউ ইয়র্কের ভারতীয় মিশন ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও গত ১৬ জানুয়ারি জর্জিয়ার লিথোনিয়ায় হরিয়ানার পঞ্চকুলার বাসিন্দা বিবেক সাইনিকে এক গৃহহীন ব্যক্তি হাতুড়ি দিয়ে খুন করে। পাশাপাশি গত জানুয়ারিতে ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাইরে আকুল ধাওয়ান নামে আরেক ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার হয়। ১৮ বছর বয়সী ওই তরুণের ময়নাতদন্তে ধারণা করা হচ্ছে, হাইপোথার্মিয়ায় তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে আমেরিকায় পাঁচ ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বারবার কেন এই মৃত্যু হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । অন্যদিকে ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক