আবেদনের ৪৮ বছর বাদে হাতে পেলেন চাকরির নিয়োগপত্র

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নিয়োগপত্র পেলে কি মানুষ হতাশ হয় ? এবার এমনই ব্যতিক্রমী চিত্র দেখা গেল ব্রিটেনে। গত কয়েক দিন আগে নিয়োগপত্র হাতে পেয়েছেন টিজি হডসন। তবে এতে মোটেও খুশি নন তিনি। কেন জানেন? তাঁর বয়স এখন ৭০ এর দোরগোড়ায়। তিনি যখন এই চাকরির জন্য আবেদন করেছিলেন তখন তাঁর বয়স ছিল ২২ বছর মাত্র। প্রায় অর্ধশতাব্দী পর চাকরির জন্য সাড়া পেলেন তিনি। দীর্ঘ বছর পর নিয়োগপত্র হাতে পাওয়ায় হতাশ হয়েছেন ব্রিটেনের বাসিন্দা হডসন।  

৭০ বছর বয়সী হডসন ছিলেন একজন পেশাদার মোটরসাইকেল স্টান্ট রাইডার। স্টান্ট রাইডারের চাকরির জন্যই প্রায় পাঁচ দশক আগে একটি আবেদনপত্র পাঠিয়েছিলেন হডসন। চাকরিটি তিনি পেয়েও যান। হডসনকে নিয়োগপত্র পাঠানো হয়েছিল ১৯৭৬ সালের জানুয়ারিতে। কিন্তু সেটি এত বছর আটকে পড়ে ছিল পোস্ট অফিসের একটি আলমারির ড্রয়ারের পেছনে।

দীর্ঘদিন পর নিয়োগপত্র খুঁজে পাওয়ার পর স্টেইনস পোস্ট অফিস থেকে হাতে লেখা নোটসহ সেটি হডসনের ঠিকানায় পাঠানো হয়।হাতে লেখা নোট লেখা ছিল, ‘স্টেইনস পোস্ট অফিস থেকে দেরিতে পাঠানো হল।একটি ড্রয়ারের পেছনে এটি পাওয়া গেছে। প্রায় ৫০ বছর দেরি হয়ে গিয়েছে।

এতদিন ধরে হতাশ হয়েছিলেন হডসন। তিনি বুঝে উঠতে পারছিলেন না চাকরির আবেদন করার পর নিয়োগকর্তার কাছ থেকে কেন কোন জবাব আসে নি। তবে তাঁর কাছে এখন সবটাই জলের মত পরিস্কার।

তবে পুরনো স্মৃতি হাতড়ালেন হডসন। প্রায় ৪৮ বছর আগের কথা। তখন হডসন মরিয়া হয়ে ছুটছেন কীভাবে মোটরসাইকেল স্টান্ট রাইডার হবেন ? লন্ডনে একটি ফ্ল্যাটে বসে তিনি চাকরির আবেদনটি নিজের হাতে টাইপ করেছিলেন। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জবাবের জন্য। কিন্তু জবাব কখনোই আসেনি।এই নিয়ে তিনি বলেন, তিনি প্রতিদিন তাঁর আবেদনের পোস্ট (বাক্স) খুঁজে দেখতেন। তিনি আরও জানান,‘তরুণ জীবনে ফিরে যেতে পারলে আমি এই জীবনের পথেই চলতাম। কিন্তু তা হওয়ার নয়।’

তবে আক্ষেপ করে নি ৭০ বছর বয়সী এই নারী। চাকরির আবেদনে সাড়া না পেলেও নিজের স্বপ্নের পেছনে ছুটেছেন তিনি। নিজের চেষ্টায় তিনি পেশাদার মোটরসাইকেল স্টান্ট রাইডার হয়ে ওঠেন। তিনি আফ্রিকায় সাপ ধরা ও ঘোড়সওয়ারের কাজ করেছেন। শুধু তাই নয়, উড়োজাহাজ চালানো শিখেছেন। এছাড়াও ‘অ্যারোবেটিক পাইলট’ হিসেবেও কাজ করেছেন।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?