অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিকেলে ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছাল সিআইডি টিম। সোমবার বিকেলে সিআইডির এক মহিলা সহ সাত সদস্যের গোয়েন্দা টিম কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছান। কিন্তু বাড়ির মূল দরজা বন্ধ থাকায় তাদের বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। তাঁরা কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। এরপর সিআইডি পক্ষ থেকে জানানো হয় যে তাঁরা নোটিস দিতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর থেকে এক কর্মী বাইরে বেরিয়ে তিনি নোটিস বাড়ির ভিতরে নিয়ে যান। কিছুক্ষণ পর ওই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Bandoapdhay) সই করা নোটিশ সিআইডির হাতে বাইরে বেরিয়ে পৌঁছে দেন। সংবাদ মাধ্যমকে ওই কর্মী জানান ,অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ আছেন। যদি মঙ্গলবার সিআইডি আসত তবে হয়তো দাদা নিজে এসে নোটিস নিতে পারতেন। সইকাণ্ডের তদন্তে তৎপর সিআইডি টিম। দিন দুয়েক আগে অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির হয়েছিলেন তারা।

সোমবার ভবানী ভবনে ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদকে(MP) নোটিস পাঠিয়ে জেরার জন্য ডাকা হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থ থাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেখানে লিখিতভাবে দুই সপ্তাহের সময় চেয়েছেন। এরপরই সোমবার বিকেলে আবার cid টিম কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিলেন জিজ্ঞাসাবাদের জন্য। শুধু তাই নয়, সিআইডি টিম এদিন কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পৌঁছে সেখানকার পরিস্থিতি ভিডিওগ্রাফি করেন। সংবাদ মাধ্যমের প্রশ্নে সিআইডি টিম জানান, তারা যে সেখানে উপস্থিত হয়েছেন সেই প্রমাণ তারা ক্যামেরাবন্দি করে রাখলেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিধানসভার সইকাণ্ডে যে জটিলতা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে তৃণমূলের বহিষ্কার হওয়া দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর(FIR) দায়ের হয়েছে।

সেই ঘটনায় পুলিশকে তদন্তে সাহায্য করছে সিআইডি। সেই তদন্তে নোটিস দিতে সোমবার দ্বিতীয়বারের জন্য কালীঘাটে অভিষেকের বাড়িতে যায় সিআইডি(CID) টিম। এর আগে শনিবার অভিষেকের বাড়িতে গেছিল সিআইডি। কিন্তু শনিবার ভোট পরবর্তী হিংসায় সোনারপুরে নিহত এক কর্মীর বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হন অভিষেক। এরপর তাকে রাতে বাইপাসের ধারে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা না হওয়ায় অভিযোগ তুলে পরে তাকে মিন্টো পার্কের কাছে অপর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও ভর্তি করার মতো গুরুতর শারীরিক পরিস্থিতি নয় বলে জানিয়ে দেন চিকিৎসকরা ।এরপর অভিষেককে চিকিৎসকরা বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ