অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ সাড়ে তিন বছর বাদে অবসর ভেঙে ফের টেনিস সার্কিটে ফিরছেন মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস। আগামী ৮ জুন থেকে লন্ডনে শুরু হতে যাওয়া এইচএসবিসি চ্যাম্পিয়নশিপের ডাবলসে নামছেন তিনি। সোমবার (১ জুন) নিজেই টেনিস কোর্টে প্রত্যাবর্তনের ঘোষণা করেছেন প্রাক্তন উইম্বলডন রানি। মূলত উইম্বলডনে নামার আগে নিজেকে প্রস্তুত করতেই এইচএসবিসি চ্যাম্পিয়নশিপে নামছেন ৪৪ বছর বয়সী দুই সন্তানের মা।

২০২২ সালের ইউএস ওপেনের পর টেনিস জগ‍ৎকে আলবিদা জানিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তাঁর অবসরের সিদ্ধান্তে হতচকিত হয়ে পড়েছিল গোটা টেনিস দুনিয়া। র‍্যাকেট তুলে রাখার পর দুই সন্তান-স্বামীকে নিয়ে মনোযোগ দিয়েই ঘর-সংসার করছিলেন।গত বছরের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানিয়েছিল, সেরিনা আবারও ডোপিং টেস্ট বা ড্রাগ টেস্টিং পুলের জন্য খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।ডোপ পরীক্ষার ফর্মও ভর্তি করেছেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। যদিও সেই সময় সেরিনা বলেছিলেন যে, তিনি কোর্টে ফিরছেন না।

কিন্তু গত জানুয়ারি মাসে ‘টুডে শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে কোর্টে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন ৪৪ বছর বয়সী টেনিস তারকা। এক প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘আমি জানি না, দেখা যাক কী হয়। আমি এখন শুধু জীবনকে উপভোগ করছি এবং মজা করছি। আমার দুই সন্তান আছে। আমি এখন পূর্ণ সময়ের গৃহবধূ। সেদিন একটা ফর্ম ভর্তি করার সময় পেশার জায়গায় আমি ‘হাউসওয়াইফ’ লিখেছি।’ ড্রাগ টেস্টিং পুলে ফেরার ব্যাপারে জানতে চাইলে সেরিনা রহস্য বজায় রেখে বলেন, ‘আমি কি আবার টেনিসে ফিরছি? আমি জানিও না যে, আমি এর বাইরে ছিলাম কি না। এটা নিয়ে আলোচনা করতে পারব না।’ নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে চাইলে তাঁকে অন্তত ছয় মাস টেস্টিং পুলে থাকতে হয়।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের