রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

ফারহান আখতারের অভিযোগের ভিত্তিতে চলচ্চিত্র সংগঠন 'ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নোটিস জারি করে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা-পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ থেকে বেরিয়ে গিয়েছেন রণবীর সিং। তাও শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে। এই নিয়েই অভিনেতাকে নিয়ে বিতর্ক চরমে উঠেছে। রণবীরের হঠাৎ সরে দাঁড়ানোর কারণে ছবির প্রোডাকশনের অনেক টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের জন্যে রণবীরের থেকে ৪৫ কোটি টাকা চাওয়া হয়েছিল। কিন্তু নায়ক মাত্র ১০ কোটি টাকা দেবেন বলে জানান। এরপর ফারহান আখতারের অভিযোগের ভিত্তিতে চলচ্চিত্র সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতার বিরুদ্ধে অসহযোগিতার নোটিস জারি করে। যা আপাত দৃষ্টিতে বলিউড থেকে নিষিদ্ধ করা বোঝায়। যদিও বিষয়টি ‘নিষিদ্ধ করা নয়’ বলেই দাবি সংগঠনের। তাঁরা বলিউডের কোনও প্রযোজক-পরিচালককে রণবীরের সঙ্গে কাজ না করতে অনুরোধ করেছেন। কিন্তু এটা বেআইনি। রণবীরের পক্ষ নিয়ে অনেকেই FWICE-এর সিদ্ধান্তের নিন্দা করেছে। এবার এই বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা ঠুকলেন বর্ষীয়ান প্রযোজক টিপি আগরওয়াল।

তিনি একাধারে ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (IMPPA)-এর প্রাক্তন সভাপতিও বটে। জানা গিয়েছে তিনি রণবীরের বিরুদ্ধে FWICE এর জারি করা অসহযোগিতার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে দিনদোশির বোম্বে সিভিল কোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। তিনি আবেদনে যুক্তি দেখিয়েছেন যে, কোনও তারকার উপর নিষেধাজ্ঞা আরোপ করা বা কাউকে তাঁর সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়ার অধিকার কোনও ব্যক্তি বা সংস্থার নেই। এটি সম্পূর্ন বেআইনি। টিপি আগরওয়াল, যিনি ১৭ বছর ধরে আইএমপিপিএ-র সভাপতির দায়িত্ব পালন করছেন। চারবার ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই)-র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি আরও উল্লেখ করেছেন যে, ‘এই ধরনের পদক্ষেপ তারকাদের জীবিকা এবং সৃজনশীল স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে। তাই এই ধরনের বিষয়গুলির আইনগতভাবে মোকাবিলা করা উচিত।’ যদিও FWICE-এর প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত এই বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করে জানিয়ে ছিলেন যে, ফেডারেশন কাউকে ‘নিষিদ্ধ করতে পারে না। বিষয়টির ভুল ব্যখ্যা করা হচ্ছে।’ সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (CINTAA)-এর সহ-সভাপতি এবং বর্ষীয়ান অভিনেত্রী পদ্মিনী কোলহাপুর ও পুনম ধিল্লোও রণবীর সিংকে সমর্থন করেছিলেন।

ভুলেও অন্যের হাতে সরাসরি দেবেন না এই ৫ জিনিস, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে

৯২ দিন বক্রী গতিতে থাকবে শনি, ধন-সম্পদ উপচে পড়বে ৪ রাশির জাতকদের

‘টিম ওয়ার্ক’-এ কাজ করলে লাভবান হবেন, সঙ্গীর সঙ্গে একান্ত যাপন করলে সংসার সুখের হবে

রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না? অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স