বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। তবে খেলা শুরুর আগে টিকিটের বাড়তি দাম নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। এই আবহে দর্শকদের জন্য রয়েছে বিরাট সুখবর। জানা গিয়েছে, মেক্সিকোর ১৪ হাজার দর্শক বিনামূল্যে উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ পাবেন। প্রায় ছয় দশক পুরোনো একটি চুক্তিকে ঘিরে দীর্ঘ আইনি লড়াই শেষে জয়ী হয়েছেন দর্শকরা। নিজেদের অধিকারের জোরে ১৪ হাজার দর্শক বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবেন।  

আগামী ১২ জুন ঐতিহাসিক মেক্সিকো সিটি তথা আজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপের সূচনা হবে। তিনটি বিশ্বকাপ আয়োজন করে এই ভেন্যুটি ইতিহাস গড়তে চলেছে।  সেখানেই উদ্বোধনী ম্যাচে  প্রায় ১৪ হাজার দর্শক টিকিট ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন। তবে এর পিছনের ইতিহাসও বেশ ব্যতিক্রমী। জেনে নিন সেই কারণ… 

১৯৬০-এর দশকে স্টেডিয়ামটি নির্মাণের সময় অর্থসংকটের সৃষ্টি হয়েছিল। সেই সময় প্রায় ৬০০টি বক্স ও ৮ হাজারের বেশি গ্যালারির আসন আগাম বিক্রি করা হয়। বিক্রির সময় ক্রেতাদের সঙ্গে  একটি চুক্তি করা হয়েছিল। সেখানে উল্লেখ ছিল, ২০৬৫ সাল পর্যন্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত যেকোনও খেলা বা অনুষ্ঠানে তারা অতিরিক্ত টিকিট ছাড়াই প্রবেশের অধিকার পাবেন। তখন থেকেই  বিশ্বকাপ, আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, কনসার্ট কিংবা অন্যান্য বড় অনুষ্ঠানে এই আসনের মালিকরা বিনা টিকিটে প্রবেশ করতে পারেন।   

এর আগে ১৯৮৬ সালের বিশ্বকাপে ফিফা এই সমস্ত আসন নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছিল। তবে সে উদ্যোগ সফল হয়নি। তাই সেই বিশ্বকাপে দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ ম্যাচ ১৪ হাজার দর্শক বিনামূল্যে উপভোগ করেছিলেন।  ২০২৬ সালের বিশ্বকাপের আগে আবারও বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ফিফা এবং স্টেডিয়াম পরিচালনাকারী প্রতিষ্ঠান এই আসনগুলিকে নিজেদের টিকিট বিক্রির আওতায় আনতে চেয়েছিল। সেই বিষয় নিয়ে আসন মালিকদের সংগঠন আদালতের শরণাপন্ন হয়। শেষ পর্যন্ত আদালত আসন মালিকদের পক্ষেই রায় দেয়। সংগঠনের মহাসচিব রবার্তো রুয়ানো ওর্তেগা বলেন, ‘আমাদের অধিকারকে আদালত স্বীকৃতি দিয়েছে। বিশ্বকাপের ম্যাচ দেখতে আমাদের কোনও অর্থ দিতে হবে না।’   

মালদহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল

প্রতিদিনের খাবারেই লুকিয়ে রয়েছে ফ্যাটি লিভারের ফাঁদ! সতর্কবার্তা বিশেষজ্ঞদের

সুখী দাম্পত্যের চাবিকাঠি, জেনে নিন সম্পর্ক টিকিয়ে রাখার সহজ উপায়

২৭ জুলাই থেকে শনি গ্রহের বক্রগতি, সুখবর দুই রাশির জাতকদের

অর্থ ও কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন, একটি ভুল বিপদে ফেলতে পারে ৫ রাশির জাতকদের

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়