এবার আমেরিকা! ক্রিসমাস প্যারেডে ঢুকে পড়ল SUV, মৃত ৫

আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, ওই গাড়িটি চালাচ্ছিল কোনও নাবালক। তবে এর পিছনে কোনও সন্ত্রাসী সংগঠন জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি দেশজুড়ে আলোড়ন তুলেছিল। মিছিল বা ভিড়ে ঢুকে পড়ে নিয়ন্ত্রনহীন গাড়ি। সবচেয়ে আলোড়ন ফেলেছিল উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। গত ৩ অক্টোবর কৃষকদের মিছিলে ঢুকে পড়েছিল কেন্দ্রীয়মন্ত্রীর ছেলের গাড়ি। একজন স্থানীয় সাংবাদিক সহ মোট ৮ জন নিহত হয়েছিল। এবার একই ধরণের ঘটনা ঘটল আমেরিকায়। ওই দেশের উইস্কন্সিনে এক ক্রিসমাস প্যারেডে আচমকা ঢুকে পড়ে একটি এসইউভি গাড়ি। তাতে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আহত ৪০ জনের বেশি। ঘটনার পর তুমুল শোরগোল পড়েছে আমেরিকাজুড়ে।

আমেরিকার সংবাদমাধ্যম এবং ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে জানা যাচ্ছে, রবিবার বিকেলে আমেরিকার উইস্কন্সিন প্রদেশের উয়াকেশা শহরে চলছিল ক্রিসমাস প্য়ারেড। ওই শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশ নিয়েছিলেন। তখন আচমকাই একটি এসউইভি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে ব্য়ারিকেড ভেঙে ঢুকে পড়ে। হুলুস্থুলু পড়ে যায় এই এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত ৪০ জনের বেশি। উয়াকেশা শহর পুলিশের ফেসবুক পেজে এই তথ্য দেওয়া হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ওই গাড়ির চালককে আটক করা হয়েছে। গাড়িটি পরীক্ষা করা হচ্ছে। তবে আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, ওই গাড়িটি চালাচ্ছিল কোনও নাবালক। তবে এর পিছনে কোনও সন্ত্রাসী সংগঠন জড়িত কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মধ্যে ১২টি শিশুও রয়েছে।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ