এই মুহূর্তে

দক্ষিণ ইথিওপিয়ায় ভারী বর্ষণে পরপর দু’টি ভূমিধসে নিহত ১৫৭

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ইথিওপিয়ায় পরপর দুটি ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গত রবিবার ও সোমবার, টানা দুদিন জুড়ে টানা বৃষ্টি হওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। আর ভূমিধসের ফলে কাদায় চাপা পড়ে যাওয়া ৫০ জনকে সোমবার উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এবং সোমবার সকালে গোফা জোনের দুর্গম পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের পর দুটি ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষরা জানিয়েছেন। তবে তাঁরা আরও জানাচ্ছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ফুটেজে দেখা গিয়েছে, শত শত লোক ঘটনাস্থলে জড়ো হয়েছে এবং অন্যরা নীচে আটকে পড়া লোকদের সন্ধানে ময়লা খনন করছে। ভাইরাল হওয়া ছবিতে পাহাড়ের আংশিক ধস দেখা গিয়েছে এবং লাল মাটির একটি বড় অংশ উন্মোচিত হয়েছে।

এই বিষয়ে গোফা জোনের সাধারণ প্রশাসক মেসকির মিটকু বলেছেন, নিহতদের মধ্যে নারী, শিশু ও পুলিশ কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে দক্ষিণ ইথিওপিয়া আঞ্চলিক রাজ্য গোফা জেলার সরকারি মুখপাত্র কাসাহুন আবায়েনেহ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “রবিবার (২১ জুলাই) রাতে প্রবল বৃষ্টি হয়েছে এবং ভূমিধসে কিছু লোক মারা গিয়েছে। (সোমবার) সকালে, প্রথম ভূমিধসে যারা ক্ষতিগ্রস্থ হয়েছিল তাদের বাঁচাতে পুলিশসহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেছিল। কিন্তু সেই সময়েই দ্বিতীয় ভূমিধস হয়, যার ফলে মাটির তলায় চাপা পড়ে গিয়েছে অনেকে। যারা জড়ো হয়েছিল তাঁদের মধ্যে অনেকেই মারা গিয়েছে।”

গোফা দক্ষিণ ইথিওপিয়ার আঞ্চলিক রাজ্যের একটি অংশ এবং এটি রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) দূরে অবস্থিত। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) অনুসারে, সাম্প্রতিক মাসগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টিপাত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে দক্ষিণ ইথিওপিয়া অন্যতম। ভারি বর্ষণে অতীতে এখানে ভূমিধসে প্রচুর প্রাণঘাতীর খবরও রয়েছে। ২০১৬ সালের মে মাসে, দেশের দক্ষিণ জুড়ে ভারী বৃষ্টিপাতের পর বন্যা এবং ভূমিধসে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছিল। অনেক কারণে একাধিক ভারী বর্ষার সৃষ্টি হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা বৃদ্ধির কারণে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে। সকাল পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খব পাওয়া গিয়েছিল, এখন শোনা যাচ্ছে মোট ১৫৭ জন ভুমিধসে নিহত হয়েছে। ভূমিধসের শিকারদের মধ্যে অল্পবয়সী শিশু এবং গর্ভবতী মহিলারা রয়েছেন বলে স্থানীয় প্রশাসক দাগমাউই আইলে জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান হামলার প্রস্তুতি, কাতারে যুদ্ধবিমান পাঠাল‌ ব্রিটেন

আমেরিকায় ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা

২৩৮ যাত্রীর জীবন সঙ্কটে! মাঝ আকাশে বিকল রুশ বিমানের ইঞ্জিন, চিনে জরুরি অবতরণের প্রস্তুতি

আঙুল ট্রিগারে রয়েছে, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

‘টুকরো হওয়া উচিত ছিল ‘, গাজায় ট্রাম্পের শান্তি পর্ষদের নাম নিয়ে কটাক্ষ মাস্কের

ইজরায়েলের বোমা থেকে রক্ষা পেলেও অজানা ভাইরাসে মরছে গাজাবাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ