আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, মৃত ৫০

courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে  তুষারঝড়। আর তাতেই হু হু প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের তরফে জানান হয়েছে, এই তুষারঝড়ের এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ জন। বর্তমানে তুষারঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে জারি হয়েছে সতর্কতা। অন্যদিকে শৈত্য প্রবাহের ঝড়ের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন যুক্তরাষ্ট্রে লাগাতার তুষারপাতের জেরে  প্রতিটি রাস্তা ঢেকে গিয়েছে বরফে। এমন আবহাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাহত হয়েছে বিমান পরিষেবা। শুধু তাই নয়  এই ভয়াবহ শৈত্যপ্রবাহে মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ রয়েছে স্কুল এবং কলেজ। একথায় বিপন্ন হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনজীবন।

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুসারে , শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি  জারি হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম, রকি পর্বতমালা এবং নিউ ইংল্যান্ডের কিছু অংশসহ দেশের বেশ কয়েকটি অংশে তুষারঝড় আঘাত হানেছে। পশ্চিম নিউইয়র্কের আবহাওয়াবিদরা বলেছেন, এই সপ্তাহে পাঁচ দিনের ব্যবধানে  প্রায় ৭৫ ইঞ্চি তুষারপাত হয়েছে।

অন্যদিকে তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। সেখানেও বিপন্ন  হয়ে পড়েছে জন জীবন । জানা গিয়েছে, গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২৪টির মতো তুষারঝড় আঘাত হেনেছে।  বর্তমানে রাতে তাপমাত্রা  মাইনাস  ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ