আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজার হাসপাতাল চত্বরে ইজরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় সাংবাদিক-সহ নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি হামলায় ভয়াবহ অবস্থা গাজায় । শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলা চালায় ইজরায়েলি বাহিনী। আর তাতে প্রাণ হারিয়েছেন ৫০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন চিকিৎসক। স্বাভাবিকভাবে এই বিমান হামলার জেরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

এই  প্রসঙ্গে হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া জানিয়েছেন, হামলার জেরে বেইট লাহিয়া প্রজেক্ট এলাকার একটি বাড়ি  ভেঙে পড়েছে । তাতে প্রাণ হারান ৫০ জন । নিহতদের মধ্যে রয়েছেন আহমেদ সামুর, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাব টেকনিশিয়ান এবং ফারেস নামক এক ব্যক্তি, যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। একথায় বলা যায় ইজরায়েলের এদিনের  হামলায় ফের  বড়সড়  ক্ষতির মুখে পড়ল গাজা বাসী ।

উল্লেখ্য,  গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এরপর থেকেই শুরু হয় একে অপরকে হামলা। ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ৪০  হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। এই হামলায় এখন পর্যন্ত  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। একথায় ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা।

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ