গাজায় ৫০ হাজার গর্ভস্থ শিশু মৃত্যুর ঝুঁকিতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধ্বংসপুরী গাজা বিশ্বকে চেনাচ্ছে নির্মমতার প্রকৃষ্ট উদাহরণ। গাজাজুড়ে এখন শুধুই মৃতদেহের সারি, আর্তনাদ, হাহাকার। এই দৃশ্যে চোখ ফেটে জল আসবে কঠিন হৃদয়ের মানুষেরও। রেহাই পায়নি শিশুরা। এই আবহেই আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী বিপন্ন অবস্থায় রয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার আগেই বেঁচে থাকার লড়াইয়ে গর্ভস্থ শিশুরা।  

জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল (ইউএনএফপিএ) জানিয়েছে, গাজার অন্তঃসত্ত্বা নারীরা মৌলিক পরিষেবা পাচ্ছেনা।  প্রাথমিক যেসব স্বাস্থ্য সেবা প্রয়োজন তার জন্য রীতিমত লড়াই করছেন। প্রায় সাড়ে পাঁচ হাজার নারী আগামী মাসেই সন্তান প্রসব করবেন। ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে।  

ইউএনএফপিএর ফিলিস্তিনি প্রতিনিধি ডোমিনিক অ্যালেন এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলেন,’একবার কল্পনা করুন সন্তান জন্ম দেওয়ার আগের সময়, সম্ভাব্য জটিলতা, প্রয়োজনীয় পোশাক না থাকা, স্বাস্থ্যবিধির অভাব তাদের এবং তাদের অনাগত সন্তানের জন্য কেমন হবে?’

গাজায় আগেই খাদ্য, জল, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে ইজরায়েল। হাসপাতালগুলিতে জ্বালানি ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ক্রমশ প্রাণঘাতী হামলায় গাজার হাসপাতালগুলিতে রোগীর চাপ বাড়ছে।  এর মধ্যে সন্তান জন্ম নিলে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা কিভাবে হবে তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

গাজার ডক্টরস উইদআউট বর্ডারসের কর্মরত ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন গাসান আবু সিত্তা জানিয়েছেন, মানুষকে সহায়তা দেওয়ার মতো পর্যাপ্ত সরঞ্জাম তাঁদের কাছে নেই।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের