করোনার তাণ্ডবে ছারখার জাপান, একদিনেই মৃত্যু ৫০৩ জনের

গত ২৪ ঘন্টায় বিশ্বে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র নিম্নমুখী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও দৈনিক মৃত্যুর নিম্নমুখী রেখচিত্র অনেকটাই স্বস্তি দিয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৪২২ জন। আর মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৯২০ জন। এ নিয়ে বিশ্বে মহামারির প্রকোপ শুরু হওয়ার পরে এখনও পর্যন্ত আক্রান্ত হলেন ৬৭ কোটি ১১ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন। আর প্রাণ হারিয়েছেন ৬৭ লাখ ২৯ হাজার ৬৮৪ জন।

তবে জাপানে করোনার তাণ্ডব তামার কোনও লক্ষণই নেই। সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও করোনার মৃত্যুঝড় উঠেছে। রবিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পূর্ব এশিয়ার দেশটিতে করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ৫০৩ জন। অর্থা‍ৎ বিশ্বে মারণ ভাইরাসের ছোবলে একদিনে যত মানুষ প্রাণ হারিয়েছেন তার ৫৫ শতাংশই জাপানের। পাশাপাশি দেশটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৩২ হাজার ৭১ জন। এ নিয়ে সূর্যোদয়ের দেশে প্রাণঘাতী ভাইরাসে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ১৩ লাখ ৮ হাজার ৭৫২ জন এবং প্রাণ হারিয়েছেন ৬২ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে দেশটি।

জাপানের পরে গত ২৪ ঘন্টায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দক্ষিণ কোরিয়া। পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৫৫২ জন। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। তাইওয়ানে গত ২৪ ঘন্টায় আরও ২০ হাজার ৪১২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৪৭ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৩২ জন এবং মারা গিয়েছেন ৪১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ নিয়ে আক্রান্ত হলেন ১০ কোটি ৩৫ লাখ ৭৩ হাজার ৪২ জন। আর মৃত্যুর কোলে ঢলে পরেছেন ১১ লাখ ২৫ হাজার ৫৩৯ জন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে