ঘরের ভিতর ৫৩৭ ডিগ্রি সেলসিয়াস, ঝলসে মৃত্যু বৃদ্ধ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ির ভিতর ৫৩৭ ডিগ্রি সেলসিয়াসে ঝলসে মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা প্রদেশে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহদুটিকে অটোপসি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই ব্যক্তির নাম জোয়ান লিটলজন (৮৪) ও গ্লিনউড ফাওলার (৮২)। গত ৩ জানুয়ারি থেকে তাঁদের কোনও খোঁজখবর পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ দক্ষিণ ক্যারেলিনার স্পারটেনবুর্গে দম্পতির বাড়িতে আসে। বাড়ির ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে জানলা দিয়ে ঢোকেন পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীরা যখন বাড়ির ভিতরে যান, তখন দেখেন বাড়ির ভিতরে প্রচণ্ড গরম রয়েছে। শেষপর্যন্ত ফাউলার দম্পতিকে বেডরুম থেকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, যে ঘর থেকে ওই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করা হয়েছে, সেই ঘরে রুম হিটারের তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৫৩৭ ডিগ্রি সেলসিয়াসে। সাধারণত রুম হিটারের তাপমাত্রা ৫৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে, কল্পনাই করতে পারছিলেন না পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, রুম হিটারটিকে বন্ধ করার আগে পর্যন্ত তাতে আগুন ধরে যায়নি। এরপরই দমকল কর্মীরা ঘরের জানলা দরজা সঙ্গে সঙ্গে খুলে দেন। জানা দরজা খুলে দেওয়ার পর ক্রমশ স্বাভাবিক হতে থাকে ঘরের তাপমাত্রা। কুড়ি মিনিট ধরে জানলা দরজা খুলে রাখার পরও ঘরের তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বৃদ্ধ দম্পতির মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ নাও থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা