ইকুয়েডরে ভূমিধসে নিহত ৬, নিখোঁজ ৩০

কারণ গতকাল রবিবার নিম্নচাপে সৃষ্ট ভারী বৃষ্টি মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ জুড়ে প্রবাহিত হয়েছে। যদিও আগে থেকেই ভূমিধস, শিলা ধ্বস এবং বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল বিভিন্ন শহরগুলি তে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইকুয়েডরে ভয়াবহ ভূমিধসে নিহত ৬। এবং খুঁজে পাওয়া যাচ্ছেনা প্রায় ৩০ জনের কাছাকাছি মানুষকে। সোমবার ইকুয়েডর কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুসারে, রবিবার ইকুয়েডরে বড় মাত্রায় ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন এবং ৩০ জন নিখোঁজ হয়েছেন।ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনার সচিবালয় জানিয়েছে, ইকুয়েডরে “বড় মাত্রার” ভূমিধসের ঘটনাটি দেশের কেন্দ্রস্থল ব্যানোস দে আগুয়া সান্তা শহরে ঘটেছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ইকুয়েডরের গণপূর্ত মন্ত্রী রবার্তো লুক লিখেছেন, “আক্রান্ত সব পরিবারের প্রতি আমার সংহতি।এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

জানা গিয়েছে, নিম্নচাপের কারণে এমনি ভূমিধস হতে পারে। কারণ গতকাল রবিবার নিম্নচাপে সৃষ্ট ভারী বৃষ্টি মধ্য ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ জুড়ে প্রবাহিত হয়েছে। যদিও আগে থেকেই ভূমিধস, শিলা ধ্বস এবং বন্যার ঝুঁকির বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছিল বিভিন্ন শহরগুলিতে। গতকাল গুয়াতেমালার যোগাযোগ, অবকাঠামো ও আবাসন মন্ত্রক জানিয়ে দিয়েছিল, এল সালভাদরে, দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা আগে থেকেই ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা ঘোষণা করেছিল, এমনকী তাঁরা ভারী বৃষ্টিপাতের আশংকা করে আগে থেকেই প্রতিবেশী গুয়াতেমালায় বেশ কয়েকটি এয়ারলাইন্স থেকে ফ্লাইটগুলিকে সরিয়ে দিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ আমেরিকার কিছু অংশে রোববার ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে গেছে। এতে বেশ কিছু জায়গায় ভূমিধস ঘটেছে। নিম্নচাপ থেকে এ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের আবহাওয়া দফতর।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে