চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মস্কোয় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

Courtesy: google

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর এক কনসার্ট হলে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০। গুলিতে জখম হয়েছেন কমপক্ষে ১০০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। তাই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

রুশ সংবাদমাধ্যমের  এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মস্কোর অদূরে ক্রকাস সিটি হলে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনীর জংলা পোশাক পরে হানা দেয় পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলির বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই প্রাণভয়ে মাটিতে শুয়ে পড়েন। কেউ-কেউ হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু প্রাণ নিয়ে অনেকেই পালাতে পারেননি। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে চলে ওই হামলা। বন্দুকবাজদের হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসা দাঙ্গারোধী পুলিশ বাহিনী। পুরো এলাকা ঘিরে ধরে।

উল্লেখ্য মস্কোতে এই হামলার সঙ্গে ইউক্রেনের কোন যোগ নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনেস্কির এক ঘনিষ্ঠ । তবে আশ্চর্যের বিষয় হল মস্কো এখন পর্যন্ত এই হামলার সঙ্গে যে ইউক্রেন যুক্ত রয়েছে তা এখন বলেনি। তবে কেন আচমকাই ইউক্রেন আগে আগ বাড়িয়ে জানাল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ