ইজরায়েলের হামলায় অঙ্গচ্ছেদ হয়েছে ৬ হাজার ফিলিস্তিনির, ২৫ শতাংশই শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উপর ইজরায়েলের হামালার ভয়াবহতা দেখেছে গোটা বিশ্ব। ২০২৩ সালের শেষের দিকে এই অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর চলেছে শুধুই মৃত্যু মিছিল। এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা পরে রয়েছে বহু দেহ। গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি জানিয়েছে ২০২৩ সালের শেষের দিক থেকে হামলা শুরু হওয়ার পর থেকে ৬,০০০ অঙ্গচ্ছেদ করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সমস্ত অঙ্গচ্ছেদের ২৫ শতাংশই শিশু, যেখানে ১২.৭ শতাংশ নারী। উভয় দলেরই জরুরিভাবে দীর্ঘমেয়াদী পুনর্বাসন কর্মসূচির প্রয়োজন। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের ব্যপক ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ ও যন্ত্রণা আরও বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তর্জাতিক সংস্থাগুলিকে পুনর্বাসন পরিষেবা এবং মনোসামাজিক সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছে, বিশেষ করে অল্প বয়সে স্থায়ী প্রতিবন্ধী শিশুদের জন্য।

এই প্রসঙ্গে উল্লেখ্য, অক্টোবরে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি গাজায় দুই বছরের সামরিক সংঘাতের অবসানের কথা জানানো হয়। তবে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইজরায়েলের বিরুদ্ধে গাজায় এখনও গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে। ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই মহিলা এবং শিশু। ইজরায়েলের হামলায় প্রায় ১ লাখ ৭০ হাজার ৬০০ জন আহত হয়েছেন। পাশাপাশি, মনে করা হচ্ছে এখনও প্রায় ৯ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় বিধ্বস্ত গাজা উপত্যকার হাসপাতালগুলিতে তিনজন  ফিলিস্তিনি নিহত এবং একজন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। আরও বলা হয়েছে যে, ইজরায়েলি বাহিনীর  যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রবেশাধিকার বিধিনিষেধ এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বা রাস্তায় আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকারী প্রতিরক্ষা দলগুলি এখনও কঠোর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের